1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

কালাইয়ে ঝুঁকিপূর্ণ মাটির ঘরে পাঠদান,আতঙ্কে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

জয়পুরহাটের কালাই উপজেলার দীঘিরহাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ মাটির ঘরে চলছে পাঠদান। বৃষ্টির পানি ও বাতাস ঢুকে পড়ছে শ্রেণিকক্ষের ভেতরে। মাটির দেয়ালগুলো বাঁশের ঠেকনা দিয়ে টিকিয়ে রাখা হয়েছে, যা যেকোনো মুহূর্তে ধসে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা রয়েছেন চরম আতঙ্কে।

জানা গেছে, স্থানীয় শিক্ষানুরাগী ও সচেতন ব্যক্তিদের প্রচেষ্টায় ১৯৯৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রান্তিক ও অবহেলিত এলাকার শিশুদের শিক্ষার প্রসার, ঝরে পড়া রোধ, বাল্যবিয়ে প্রতিরোধ এবং শিক্ষার আলো ছড়িয়ে সচেতন সমাজ গড়াই ছিল বিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য। বিদ্যালয়টি ২০০০ সালে পাঠদানের অনুমতি লাভ করে এবং নানা বাধা-বিপত্তি পেরিয়ে ২০১৯ সালে এমপিওভুক্ত হয়।

বর্তমানে বিদ্যালয়ের অবকাঠামো অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। মাটির দেয়ালে ফাটল ধরেছে, ছাদ থেকে পানি ঝরছে, ফ্যান ঝুলে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিদ্যালয়ের শিক্ষার্থী সুইটি আক্তার, আফরিন, হাসি আক্তার, বিথি, আরাফাত, মাজেদ, জান্নাতুন রিফাসহ অনেকে বলেন, “বৃষ্টির সময় শ্রেণিকক্ষের ভেতরে পানি পড়ে, দেয়ালের ফাঁক দিয়ে বাতাস ঢোকে। ফ্যান ঝুলে আছে, যেকোনো সময় পড়ে যেতে পারে। অন্য বিদ্যালয়ে যেতে সময় ও খরচ বেশি লাগায় আমরা জীবনের ঝুঁকি নিয়েই এখানে ক্লাস করি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগম বলেন, “বিদ্যালয়ের মাটির দেয়াল, কাঠ, বাঁশ ও টিনের অবস্থা এতটাই জরাজীর্ণ যে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমরা সরকারের কাছে দ্রুত একটি নতুন ভবন নির্মাণের দাবি জানাচ্ছি।

কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন, “দীঘিরহাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে বিষয়টি অবহিত করেছেন। আমি ইতিমধ্যে বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছি।

স্থানীয় এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষকরা বিদ্যালয়টির দ্রুত অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকারের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট