1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি রুহুল কবির রিজভীকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন গোলাম আযম সৈকত হাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুর ওয়ার্ল্ড ভিশন এর আয়োজনে ধামইরহাটে বার্ষিক শিশু ও যুব সমাবেশ অনুষ্ঠিত  কাশিমপুরে অপহরণের অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার কালীগঞ্জে দাবীকৃত চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে মারধর ও টাকা লুটপর অভিযোগ নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা ‎গাজীপুরের কাশিমপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুই দোকান ও একটি স্বয়ংকক্ষ

সুবর্ণচরে হত্যার হুমকি ও বসতবাড়ি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

সুবর্ণচর(নোয়াখালী)প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড চর রশিদ গ্রামের এক অসহায় পরিবারকে হত্যার হুমকি, লাশ গুমের ভয় দেখানো এবং বসতবাড়ি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে আলমগীর হোসেন (আলো) পিতা-আবদুর রহিম মিকার সহ তারা অনেকেই তাদের বসতবাড়ি ও জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে।

এতে বাধা দিলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি “মেরে লাশ পেডি ভরে গুম করে ফেলা হবে” বলেও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে বলে দাবি করেন তারা।

ভুক্তভোগীরা আরও জানান, বিভিন্ন সময় তাদের ওপর শারীরিক ও মানসিক চাপ প্রয়োগ করা হচ্ছে। নিরাপত্তাহীনতায় পরিবারটি বর্তমানে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। সংবাদ সম্মেলনে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এলাকায় খবর নিয়ে জানা যায় আলমগীর হোসেন (আলো) ৫ ই আগষ্টের পূর্বে বেশ কয়েক বছর এডভোকেট ফারুক ওরফে মানবাধিকার ফারুক এর ড্রাইবার হিসেবে কর্মরত ছিলেন এবং মানবাধিকার ফারুক জাসদ এর গুরুত্বপূর্ণ পদে ছিল এবং তার সাথে আলমগীর হোসেন (আলো) জাসদ এর একজন সক্রিয় কর্মী ছিলেন। ৫ই আগষ্টের পর তারা এলাকায় চাঁদাবাজি, মানুষকে হয়রানি, অন্যের জন্য দখল, জায়গা না কিনেও বিভিন্নভাবে  হয়রানি স্বীকার করছে।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন এবং অসহায় পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং বসতভিটা রক্ষায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট