1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

কাশিমপুরে ভূমিদস্যু হেলালের সরকারি জমি দখল করে বাড়ি নির্মাণ নিষ্ক্রিয়তায় তহসিল অফিস

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

কাশিমপুর ভূমি অফিসের নিষ্ক্রিয়তা ও দায়িত্বহীনতার আরও একটি উদাহরণ দেখা গেছে মাধবপুর এলাকায়।

হেলাল নামে এক ব্যক্তি প্রকাশ্যে বেআইনিভাবে একটি আধাপাকা বাড়ি নির্মাণ করলেও এ বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি কাশিমপুর ভূমি অফিস।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভূমি অফিসের নায়েব (ভূমি কর্মকর্তা) মোঃ ওয়াজেদ আলী বিষয়টি জানা সত্ত্বেও উদাসীন ভূমিকা পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হেলাল নামের উক্ত ব্যক্তি মাধবপুর এলাকায় সরকারি খাস জমি বরিশালের (টেক) দখল করে সেখানে ইট, বালু, সিমেন্ট দিয়ে একটি আধাপাকা বাড়ির নির্মাণকাজ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, নির্মাণকাজটি সম্পূর্ণভাবে প্রকাশ্য ও নিয়ম বহির্ভূতভাবে চলছে।

গণমাধ্যম কর্মীরা এবিষয়ে কাশিমপুর ভূমি অফিসে একাধিক বার বিষয়টি জানালে তিনি বলেন আমরা এবিষয়ে কাশিমপুর থানায় অভিযোগ দায়ের করেছি। তবে হেলাল এর বিরুদ্ধে কোন অভিযোগ বা জিডি কাশিমপুর থানায় পাওয়া যায়নি।

একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, “হেলাল দিনদুপুরে শ্রমিক নিয়ে বাড়ি তুলছে। ভূমি অফিসের কারও এ খবর না জানার কথা নয়। ভূমি অফিস কর্তৃপক্ষ হয়তো ইচ্ছাকৃতভাবে বিষয়টি উপেক্ষা করছেন।”

ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ আছে, বেআইনি দখল ও নির্মাণ প্রতিরোধে ভূমি অফিসের তৎক্ষণাৎ ভূমিকা রাখা বাধ্যতামূলক।

প্রয়োজন হলে ভূমি সহকারী কমিশনারের মাধ্যমে জেলা প্রশাসন ও অন্যান্য কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা। কিন্তু কাশিমপুর ভূমি অফিস সে দায়িত্ব পালন করছে না বলে অভিযোগ।

এলাকাবাসী বলছেন ভূমি অফিস যদি তাদের দায়িত্বে সচেষ্ট হতো, তাহলে এ ধরনের বেআইনি নির্মাণ কখনই সম্ভব হতো না। আমরা প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছি।”

এদিকে, হেলালের বেআইনি বাড়ি নির্মাণের বিষয়ে তার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্থানীয়রা এখন প্রশ্ন তুলছেন, ভূমি অফিস যদি বেআইনি দখল ও নির্মাণ রোধে কোনো ভূমিকা না পালন করে, তাহলে তাদের অফিস রাখার প্রয়োজনীয়তাই কী?

মাধবপুরের সাধারণ মানুষ আশা করছেন, জেলা প্রশাসন ও ভূমি মন্ত্রণালয়ের উচিত কাশিমপুর ভূমি অফিসের এই নিষ্ক্রিয়তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট