1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটি, দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসী

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানাধীন ১নং ওয়ার্ডের বিশ্ববিদ্যালয় সোনালীপল্লি সড়কটি এখন পথচারী ও চালকদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। ব্যস্ততম এই সড়কের ঠিক মাঝখানে ঠায় দাঁড়িয়ে আছে বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি, যা যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারে।

​সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয় সড়কের পিচঢালা রাস্তার মাঝখানে এবং বাঁকের মুখে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে খুঁটিগুলো অবস্থান করছে। কোনো কোনো খুঁটিতে আবার ভারী ট্রান্সফরমার বসানো রয়েছে। রাস্তার প্রশস্ততা বাড়লেও খুঁটিগুলো আগের জায়গাতেই রয়ে গেছে, যা এখন সরাসরি মূল সড়কের অংশ। বিশেষ করে রাতের আঁধারে বা দ্রুতগামী যানবাহনের সামনে এই খুঁটিগুলো সাক্ষাৎ যমদূত হিসেবে আবির্ভূত হয়।​দুর্ঘটনার ঝুঁকি, রাস্তার ঠিক মাঝখানে এবং সাদা ডিভাইডার লাইনের ওপর খুঁটি থাকায় গাড়ি বা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ধাক্কা খাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

সড়কের বাঁকগুলোতে খুঁটি থাকায় চালকরা উল্টো দিক থেকে আসা গাড়ি দেখতে বাধা পাচ্ছেন। খুঁটিগুলোতে তারের জটলা অত্যন্ত নিচু হয়ে আছে, যা বৃষ্টি বা ঝড়ের দিনে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।​এলাকাটি শিল্পাঞ্চল হাওয়াতে এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ এবং অসংখ্য যানবাহন চলাচল করে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দা বলেন, রাস্তা বড় হয়েছে কিন্তু খুঁটি সরানো হয়নি। রাতে এই পথে চলাফেরা করা মানে জীবন বাজি রাখা। প্রশাসন কি বড় কোনো লাশের অপেক্ষায় আছে?


​স্থানীয় সচেতন মহলের দাবি, দ্রুত এই খুঁটিগুলো মূল সড়ক থেকে সরিয়ে রাস্তার পাশে স্থাপন করা হোক। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি এবং সিটি কর্পোরেশনের সমন্বয়হীনতার অভাবেই এই জনভোগান্তি দীর্ঘস্থায়ী হচ্ছে বলে তারা মনে করেন।

​এলাকাবাসীর জোর দাবি—জনস্বার্থে এবং জানমালের নিরাপত্তার খাতিরে অতিদ্রুত এই ‘মরণফাঁদ’ অপসারণ করে বিশ্ববিদ্যালয় সড়কটিকে নিরাপদ করা হোক।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট