1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রৌমারীতে আগাম ইউপি নির্বাচনকে ঘিরে শৌলমারী চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুকের পরিচিত সভায় মানুষের ঢল ভূরুঙ্গামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী নিহত  স্কুলছাত্রী সামিয়াকে অপহরণ ও হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ডের আদেশ সন্তানকে নিয়ে পরিচালনা করছেন স্পা সেন্টারে অসামাজিক কার্যকলাপ যৌতুক বিহীন এক গরীব অসহায় মেয়ের বিয়ের জন্য আর্থিক সাহায্যের আবেদন মায়ের বর্তমানে দেশে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির উত্থান উদ্বেগজনক, সারওয়াত সিরাজ শুক্লা ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত যুবক গ্রেফতার  ধামইরহাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে এসওডি বিষয়ক সভা অনুষ্ঠিত ধামইরহাট এনসিপি উপজেলা শাখার আয়োজনে জুলাই পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রদ্ধা, স্মরণ ও দোয়ায় বরিশালে পালিত হলো এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী

জলঢাকায় ভাতা কার্ডে টাকা দাবির অভিযোগে ইউপি কর্মকর্তা-সদস্যদের বিরুদ্ধে মানববন্ধন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকা উপজেলার ৩ নং বালাগ্রাম ইউনিয়ন পরিষদের কয়েকজন জনপ্রতিনিধি ও কর্মকর্তার বিরুদ্ধে সরকারি ভাতা কার্ড করে দেওয়ার নামে টাকা দাবি ও ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় জনগণ।

রবিবার (২৯ মার্চ) সকাল ১১টায় বালাগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছাঃ কহিনুর বেগম, চিব মোঃ গোলজার রহমান, ইউপি সদস্য মোঃ হিরু চৌধুরী ও মোঃ মোসলেম উদ্দিন মাতৃকালীন ভাতা, বয়স্ক ভাতা ও ভিজিডি কার্ড করে দেওয়ার নামে সুবিধাভোগীদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “সরকারি এসব ভাতা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার কথা। কিন্তু আমাদের কাছ থেকে কার্ড করে দেওয়ার নামে টাকা নেওয়া হচ্ছে। গরিব মানুষ হয়েও আমরা বাধ্য হয়ে টাকা দিচ্ছি।

তারা আরও বলেন, “এই ধরনের অনিয়ম ও দুর্নীতি বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। অন্যথায় সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে। মানববন্ধন থেকে বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুকূলে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন জলঢাকা উপজেলার সমাজসেবক ও এনসিপি নেতা সোহাইমিনুর রহমান সানা, আবু তালেব, আব্দুল হামিদ, মিঠু, সোহেল, মিলন ও লাল চাঁন প্রমুখ।

এ বিষয়ে বালাগ্রাম ইউপি সচিব গোলজার রহমানকে ইউনিয়ন পরিষদে পাওয়া না যাওয়ায় মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না।

অন্যদিকে প্যানেল চেয়ারম্যান মোছাঃ কহিনুর বেগম এ বিষয়ে কথা বলতে রাজি হননি। অপর দুই ইউপি সদস্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী বলেন, “এ ধরনের ঘটনা ঘটে থাকলে তা অবশ্যই দুঃখজনক। স্মারকলিপি পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট