1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  পরকীয়ার সন্দেহে জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ,ঘাতক স্বামী গ্রেফতার বরিশালে আ’লীগ নেতা ও সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে ভূমি দস্যুতার অভিযোগ রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ ধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ​রৌমারীতে ৩৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধার জয়পুরহাটে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ি খাদে নীলফামারীতে সাপের কামড়ে নিহত এক যুবক ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড

নিয়ামতপুরে পুকুর দখল, মাছ চুরি ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে সরকারি খাস পুকুর দখল ও মাছ চুরি এবং ইজারা গ্রহণকারী ব্যক্তিকে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছেন।

ভুক্তভোগী ব্যক্তির নাম মো. হাবিবুর রহমান। বাড়ি উপজেলার সুলতানপুর এলাকায়। আর অভিযুক্ত মো. আজিজুল, মো. দারিফ, মো. বাবলু ও মো. ফরিদুল একই এলাকার বাসিন্দা। এ ঘটনায় ভুক্তভোগী দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মো. হাবিবুর রহমান উপজেলার সুলতানপুর মৌজায় সরকারি বিধি মোতাবেক তিন বছরের জন্য ইজারা নিয়ে একটি পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। প্রায় এক বছর ধরে শান্তিপূর্ণভাবে পুকুরটি ভোগদখলে থাকলেও হঠাৎ করে কিছু ব্যক্তি রাতের আঁধারে পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার বিষয়টি টের পেয়ে পুকুরে ডাল পুঁতে নিরাপত্তার ব্যবস্থা করা হলে অভিযুক্তরা রাতের অন্ধকারে সেই ডাল তুলে নিয়ে যায়। গত ২৯ মার্চ বেলা আনুমানিক ১২টার দিকে ভুক্তভোগী পুকুরে ডাল দিতে গেলে পুকুরপাড়ের বাসিন্দা আজিজুলসহ কয়েকজন তাকে বাধা প্রদান করেন।
এ সময় অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং পুকুরে ডাল দিলে সব মাছ তুলে নেওয়া ও পুকুরে বিষ প্রয়োগ করে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী হাবিবুর রহমান জানান, অভিযুক্তদের অব্যাহত হুমকির কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন। তার সঙ্গে যৌথভাবে পুকুরে মাছ চাষ করা শেয়ারদার মোরসালিন বলেন, অনেক কষ্ট করে পুকুরে মাছ চাষ করছি। পুকুরে প্রায় সাড়ে তিন লাখ টাকার মাছ রয়েছে। এগুলো চুরি হয়ে গেলে আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হব।
এ বিষয়ে অভিযুক্ত আজিজুলের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার স্ত্রী সেলিনা ফোনটি রিসিভ করেন। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তারা কোনোভাবেই পুকুরের মাছ চুরি করেননি। তবে পুকুরপাড়ের ঘাট ব্যবহার নিশ্চিত রেখে ডাল পুঁততে বলেছেন এবং দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পুকুরে না আসার অনুরোধ করেছেন।

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট