1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন জামালপুরে বিজিবির অভিযান: ভারতীয় মদ ও ইয়াবাসহ আটক ১ ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ  উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুভ উদ্বোধন  জমিসংক্রান্ত বিরোধে জলঢাকায় বিষ প্রয়োগে ধানখেত ধ্বংসের অভিযোগ রৌমারীতে বিজিবির অভিযানে ২১ বোতল ভারতীয় উদ্ধার  নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে তরুণকে মারধর টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

ব্রিজের পাশে রাতের আঁধারে মাটি কেটে নেওয়ায় ঝুঁকিতে সেতু  আতঙ্কে এলাকাবাসী

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

‎মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের ভূলোয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এতে ব্রিজটির আশপাশের মাটি সরে গিয়ে সেতুটি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বেলতৈল এলাকার বাসিন্দা বজলুর রহমান খান বাদলের ছেলে মো. নাসির উদ্দিন খান পলাশ দীর্ঘদিন ধরে রাতের বেলায় ব্রিজের পাশ থেকে মাটি কেটে বিক্রি করে আসছেন। এতে করে ব্রিজের একপাশে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে এবং মাটি ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

‎আরও জানা যায়, বজলুর রহমান খান বাদল পূর্বে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে মামলায় জেল খেটেছেন। বর্তমানে তিনি রাজনৈতিক পরিচয় বদলে স্থানীয়ভাবে ওয়ার্ড পর্যায়ের বিএনপির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন বলে এলাকাবাসীর দাবি। এদের প্রভাবের কারণে এলাকার সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পান না বলেও অভিযোগ রয়েছে।

‎এলাকাবাসীর অভিযোগ, এভাবে মাটি অপসারণ চলতে থাকলে যেকোনো সময় ব্রিজটি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানির চাপ বাড়লে ঝুঁকি আরও বেড়ে যাবে বলে তারা আশঙ্কা করছেন।

‎এ বিষয়ে স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, “রাতের অন্ধকারে মাটি কেটে নেওয়া বন্ধ না করলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।”

‎এলাকাবাসী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন, যাতে অবৈধ মাটি কাটা বন্ধ করে ব্রিজ ও আশপাশের এলাকা রক্ষা করা যায়।

‎এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক আজিজ, বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট