1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত 

ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার বীরগ্রাম চারমাথা মোড়ে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসার আয়োজনে এই বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সকাল থেকে সর্বস্তরের মানুষ এই সেবা নিতে মাদ্রাসায় ভিড় জমান। ক্যাম্পে দিনভর অত্র এলাকা থেকে আসা সর্বস্তরের মানুষ ও সব বয়সের রোগীদের বিনামূল্যে চোখের ছানি, নেত্রনালী, মাংস বৃদ্ধি প্রতিরোধসহ বিভিন্ন চোখের সমস্যার চিকিৎসা সেবা প্রদান করা হয়। অভিজ্ঞ চক্ষু চিকিৎসক উপস্থিত থেকে এসব রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও প্রেসক্রিপশন প্রদান করেন।

দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসার সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, দুস্থ ও অসহায় মানুষ অর্থের অভাবে ভালো ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারেন না। এই ধরনের ফ্রি চিকিৎসা ক্যাম্পের ফলে এলাকার দরিদ্র ও সাধারণ মানুষ সঠিক চিকিৎসা পেয়ে দারুণভাবে উপকৃত হবেন।

মাদ্রাসা পরিচালক মওঃ হাসান আলীর জানান, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও চক্ষু চিকিৎসার এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট