1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

জলঢাকায় ১৫ টাকার চাল বিতরণে অনিয়ম, ডিলারকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র মানুষের কাছে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রিতে অনিয়ম ধরা পড়েছে নীলফামারীর জলঢাকা উপজেলায়। অভিযোগের ভিত্তিতে গতকাল (১৫ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ডিলারকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পাঠানপাড়া বাজারে নির্ধারিত মূল্যে চাল বিক্রির সময় প্রতিটি কার্ডে এক থেকে দেড় কেজি পর্যন্ত চাল কম দেওয়া হচ্ছিল। বিষয়টি নিয়ে ভোক্তাদের অভিযোগ ওঠে। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে যাচাই করলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

অভিযুক্ত ডিলার ফরহাদ হোসেন অভিযোগের ব্যাখ্যায় দাবি করেন, “গুদাম থেকেই চাল কম দেওয়া হয়েছে। আমরা কেবল কর্তৃপক্ষের কাছ থেকে যতটুকু পাচ্ছি, সেটুকুই বিতরণ করছি।” তবে মীরগঞ্জ পয়েন্টের দায়িত্বপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, “আমাদের পক্ষ থেকে কোনোভাবেই চাল কম দেওয়া হয়নি। নির্ধারিত পরিমাণ চাল যথাযথভাবে সরবরাহ করা হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, “ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। তদন্তে অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় ডিলার ফরহাদ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।” তিনি আরও বলেন, “এই জরিমানা অন্যদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে।”

অভিযানে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট