1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

কাশিমপুর থানা প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সভাপতি হাসান, সাধারণ সম্পাদক জামাল

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

দ্বি-বার্ষিক নির্বাচনে ২০২৬–২০২৭ কমিটি গঠন; অভিজ্ঞ নেতৃত্বে এগোতে চায় সংগঠন গাজীপুর মহানগরের কাশিমপুরে সাংবাদিকদের সংগঠন কাশিমপুর থানা প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচনে ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সভাপতি পদে মোঃ হাসান সরকার টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ জামাল আহমেদ প্রধানিয়া।

প্রধান নির্বাচন কমিশনার এম. তুষারী, সদস্য সচিব/নির্বাচন কমিশনার আহ্বায়ক/নির্বাচন কমিশনার মোঃ আরিফুল ইসলাম খান শাহীন এবং মোঃ ইউসুফ আলী খান দায়িত্ব পালন করেন।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আরিফুল ইসলাম খান শাহীন। সহ-সভাপতি পদে রয়েছেন মোঃ মারুফ হোসেন ও মোঃ বাশার, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শাহাজউদ্দিন সুমন ও মোঃ রবিউল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ হাসমত ও মোঃ ইউসুফ আহমেদ তুষার। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ বিপ্লব হোসেন ফারুক এবং অর্থ সম্পাদক সুকুমার রায় ভক্ত।

এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আরমান হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুর রহিম, তথ্য ও আইন বিষয়ক সম্পাদক আল মনজুর এবং মহিলা বিষয়ক সম্পাদিকা মানছুরা আক্তার নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জসিম উদ্দিন ও মোঃ শাকিল আহমেদ সুমন।

টানা দ্বিতীয়বার সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ হাসান সরকার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “গত মেয়াদে সংগঠনের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার যে প্রচেষ্টা ছিল, তা আরও বিস্তৃত আকারে বাস্তবায়ন করা হবে। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও ঐক্য রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

সাধারণ সম্পাদক মোঃ জামাল আহমেদ প্রামানিক বলেন, “সংগঠনকে আরও কার্যকর ও গতিশীল করতে প্রশিক্ষণ, মতবিনিময় সভা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে সক্রিয় ভূমিকা রাখা হবে।

সাংবাদিক মহলে আশা করা হচ্ছে, অভিজ্ঞ নেতৃত্ব ও নবীন সদস্যদের সমন্বয়ে কাশিমপুর থানা প্রেসক্লাব নতুন মেয়াদে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট