1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে  বিজিবি’র অভিযানে ৬৩ বোতল আসামীবিহীন ভারতীয় মদ উদ্ধার ধামইরহাটে মালঞ্চ কিন্ডারগার্টেন স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সন্দেহে ৮টি গরু ও ৪ ব‍্যক্তি আটক নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ৪০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ বরিশালে ইয়াবা ও নগদ টাকাসহ  মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  কাশিমপুর কারাগারে নারী আসামি উধাও , ৭ জন বরখাস্ত ​ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ ‘মাদক সম্রাজ্ঞী’ গ্রেপ্তার মির্জাপুরে নৌকা ভ্রমণে এসে বিদ্যুৎস্পৃষ্টে ২ তরুণের মৃত্যু গাজীপুরের বোর্ডবাজারে ভবনে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কালিহাতীতে পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী নিহত ১ আহত ২

মব সৃষ্টি করতে গিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৫

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

গাজীপুরের কাশিমপুরে জমি সংক্রান্ত বিরোধ মীমাংসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় কয়েকজন নেতা আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আহতদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দলের কেন্দ্রীয় কমিটির তথ্য ও যোগাযোগ বিষয় সম্পাদক, সাবেক ৫নং ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম, সাবেক কৃষক দলের সাধারণ সম্পাদক ও বর্তমান ৪নং ওয়ার্ড বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ইমারত হোসেন এবং ৪ নম্বর ওয়ার্ডের যুবনেতা শামীম আল মামুন। অভিযোগ অনুযায়ী, শনিবার রাতে তারা একটি জমি নিয়ে মীমাংসায় বসেছিলেন। এ সময় প্রতিপক্ষের কয়েকজন হঠাৎ সেখানে উপস্থিত হয়ে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা এলোপাতাড়ি মারধর করে। এতে ইমারত হোসেনের মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত হন। আজহারুল ইসলামসহ আরও কয়েকজন আহত হন। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পালানোর সময় এলাকাবাসী বিএনপির নব্য কর্মী আসাদুলসহ কয়েকজনকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দেয়।

ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে শরীফ, মজনু, হাবিবুল্লাহ, আসাদুল, রুবেল, মোতালেব, আশিক, ট্রাকচালক বাতেন, হারুন, ছালাম, গ্রাম্য চিকিৎসক শওকত ও ওসমানসহ কয়েকজন তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। শনিবারের ঘটনাও সেই ধারাবাহিকতার অংশ বলে তারা অভিযোগ করেন।

এদিকে, ঘটনার পর প্রতিপক্ষ নিজেদের বিএনপির নেতা–কর্মী পরিচয় দিয়ে আজহারুল ইসলামদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন বলেও অভিযোগ উঠেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি ভুক্তভোগীদের।

ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম বলেন, তিনি ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ৫ আগস্টের পর কিছু লোক হঠাৎ করে নিজেদের বিএনপির কর্মী দাবি করে আমাদের ওপর হামলা চালিয়েছে। আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে যে অপপ্রচার চালানো হচ্ছে, তার তীব্র নিন্দা জানাই। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট