1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

নওগাঁর ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ  

নওগাঁ প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে এক গর্ভবতী নারীকে নির্যাতনের অভিযোগে ইউএন অফিস ঘেরাও, মানববন্ধন ও বিক্ষোভ করেছে গ্রামবাসীরা।

বুধবার দুপুর ১২ টায় ইউএনও অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন উপজেলার মঙ্গলকোটা গ্রামের স্থানীয় বাসিন্দারা।

ওই নির্যাতিত নারীর স্বামী আব্দুল কুদ্দুস জানান, আজ সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মঙ্গলকোঠা গ্রামে একটি খাস জায়গা দখলমুক্ত করে ধামইরহাট পৌরসভার বর্জ্য রাখার জন্য স্থান নির্ধারণ করে। এই সময় স্থানীয়রা এসে বর্জ্য রাখার স্থান নির্ধারণে বাধা দিলে ইউএনওর সাথে স্থানীয়দের হট্টগোল সৃষ্টি হয়। ঘটনার সময় আমি মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে ইউএনওর নির্দেশে আমাকে আটক করার চেষ্টা করেন আনসার সদস্য। এ সময় আমার স্ত্রী এসে আমাকে ছাড়ানোর চেষ্টা করলে ইউএনও নিজে আমার স্ত্রীর বুকে আঘাত করে মাটিতে ফেলে দেয় এবং লাল নিশান টাঙ্গানো বাঁশের লাঠি দিয়ে আমার স্ত্রীকে এলোপাতারি ভাবে মারপিট শুরু করে। এ সময় প্রতিবেশী সাবিনা ইয়াসমিন বাধা দিতে গেলে ইউএনও তাকেও মারপিট করে। এতে গুরুতর আহত হয়ে আমার স্ত্রী ও সাবিনা ইয়াসমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছেন।

ধামইরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো হানজালা জানান, পৌরসভার বর্জ্য রাখার স্থান নির্ধারণ নিয়ে স্থানীয়দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের দন্দ সৃষ্টি হয়। এ ঘটনার জেরে স্থানীয় গ্রামবাসী এসে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ঘেরাও করেন। পুলিশ প্রশাসনের মাধ্যমে জানতে পেরে আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহারিয়ার রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, নারীর গায়ে হাত দেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। উল্টো অভিযোগ করেন তারা সরকারি কাজে বাধা দিয়েছে আর এ থেকে বাঁচার জন্যই তারা এ মিথ্যা নাটক করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট