1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

নিজেদের আঙিনা পরিষ্কার রাখলে দেশও পরিষ্কার থাকবে: মোস্তাফিজুর রহমান মোস্তাক

রৌমারী উপজেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার ) সকাল ৮ টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৮ কুড়িগ্রাম ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাকের নেতৃত্বে নেতাকর্মীদের সঙ্গে রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন।

রৌমারী বাজার এলাকায় আজ এ কর্মসূচি পালন করা হয়। এ সময় তিনি নিজ হাতে ঝাড়ু দিয়ে রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং ময়লাগুলো সঙ্গে থাকা নির্দিষ্ট গাড়িতে রাখেন। এভাবে তিনি প্রায় ৪০ থেকে ৫০ মিনিট পরিষ্কার-পরিচ্ছন্নতায় ব্যয় করেন।

এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, “আপনারা জানেন, আমরা সংসদ সদস্য ও রাষ্ট্রীয় সংস্কার পরিষদের সদস্য হিসেবে দুটি শপথ নিয়েছি। আমরা সংসদে গিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই, ইনশাআল্লাহ। আর সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করতে চাই। রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি মানুষের মনের ময়লাও দূর করতে চাই। মানবিক সংশোধনের জন্য আমাদের আজকের এই অভিযান।

আজকের এই অভিযানে অংশগ্রহণ করার মানে হচ্ছে আমার প্রিয় রৌমারী রাজিবপুর চিলমারী ও দেশবাসীকে এই বার্তা দেওয়া যে, আমরা একটি পরিচ্ছন্ন সমাজ ও দেশ গড়ব, যাতে করে আমাদের পরিবেশও সুন্দর থাকবে, আমাদের মনটাও সুন্দর থাকবে। পরিবেশ যখন সুন্দর থাকে, তখন তার ইতিবাচক প্রভাব মানুষের মনোজগতের ওপর পড়ে। তখন মানুষ ভালো হয়, সমাজের জন্য দরদি ও দায়িত্ববোধসম্পন্ন হয়।

আমরা সেই বার্তাটাই মূলত দিতে চাচ্ছি।” এসময় উপস্থিত ছিলেন, জনাব মোঃ হায়দার আলী সাহেব আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী রৌমারী থানা শাখা,রৌমারী উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদাৎ হোসেন ,
উপস্থিত ছিলেন।রৌমারী কেরামতিয়া ডিগ্রি ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোকছেদ আলী,
রৌমারী সদর ইউনিয়ন আমীর জনাব মাওলানা শহীদ মাসুদ,জনাব ডাঃ মোঃ মফিজ উদ্দিন সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, দাঁতভাঙ্গা ইউনিয়ন শাখা, উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং দাঁতভাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি জনাব মোঃ আবুল কালাম আজাদ,বাংলাদেশ জামায়াতে ইসলামী ২ নং শৌলমারী ইউনিয়নের সভাপতি মাওলানা শফিউর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট