1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

ভূরুঙ্গামারীতে সাংবাদিকের উদ্যোগে নিখোঁজ জেসমিন ফিরে গেলেন পরিবারের কাছে 

ভূরুঙ্গামারি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সেনপাড়া এলাকার মো. রবিউল ইসলামের স্ত্রী জেসমিন আক্তার (২৬) একদিন নিখোঁজ থাকার পর সাংবাদিকের উদ্যোগে পরিবারের কাছে ফিরে এসেছেন। এক সন্তানের জননী জেসমিন মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

পরিবারের সদস্যরা জানান, গত ২ নভেম্বর (শনিবার) সন্ধ্যা ৭টার পর বাবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন জেসমিন। রাতভর খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরদিন সকালে তারা স্থানীয় সাংবাদিক মেজবাহুল আলমের সঙ্গে যোগাযোগ করেন।

ঘটনাটি জানার পর সাংবাদিক মেজবাহুল আলম তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জেসমিনের ছবি ও বিস্তারিত তথ্য প্রকাশ করেন। এতে সাড়া দিয়ে সাজ্জাদুর রহমান নামে এক ব্যক্তি মন্তব্যে জানান, ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারী ভর্তি আছেন, যিনি নিখোঁজ জেসমিনের সঙ্গে মিলে যায়।

খবর পেয়ে সাংবাদিক মেজবাহুল দ্রুত হাসপাতালে গিয়ে জেসমিনকে শনাক্ত করেন এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল হক ও ভূরুঙ্গামারী থানার এসআই নাজমুল হক-এর উপস্থিতিতে জেসমিনকে আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

জেসমিনের ভাই সাদ্দাম হোসেন ও স্বামী রবিউল ইসলাম বলেন,

সাংবাদিক মেজবাহুল আলমের সহযোগিতা ছাড়া আমরা হয়তো এত দ্রুত জেসমিনকে ফিরে পেতাম না। আমরা তার প্রতি কৃতজ্ঞ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট