1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ ধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ​রৌমারীতে ৩৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধার জয়পুরহাটে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ি খাদে নীলফামারীতে সাপের কামড়ে নিহত এক যুবক ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১ ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনেই ড্রেন থেকে নবজাতক শিশুর মৃত্যু দেহ উদ্ধার  ধামইরহাটে ধারালো হাসুয়ার কোপে এক যুবকের মৃত্যু  

গাজীপুরে বন্ধুকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি করপোরেশনের গাছা এলাকায় স্থানীয় বখাটেদের ছুরিকাঘাতে মারুফ নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (৩ নভেম্বর) রাতে গাছা থানার কুনিয়া তারগাছ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মারুফ (২২) গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়া তারগাছ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। আহত যুবকের নাম জামিল (২৪)। তিনি একই এলাকার আতাউল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামিল সিগারেট কোম্পানিতে চাকরি করেন। সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি কুনিয়া তারগাছ বেলাল নগর রোডে একটি দোকানে বিল আনতে যান। এসময় ওই দোকানের সামনে কয়েকজন উচ্ছৃঙ্খল যুবকের আড্ডা দেখতে পান। তাদের মধ্যে রবি নামে একজন চাকু নিয়ে দোকানের সামনে পায়চারি করছিলেন। এতে জামিল প্রতিবাদ করলে জামিলের ওপর চড়াও হন রবি। তাকে রক্ষায় বন্ধু মারুফ এগিয়ে গেলে সন্ত্রাসীরা মারুফের ওপরও হামলা চালায়। এসময় জামিল আহত অবস্থায় দৌড়ে আত্মরক্ষা করতে সক্ষম হলেও মারুফ সন্ত্রাসীদের উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারুফকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহত জামিল স্থানীয় বড়বাড়ি ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, যুবক নিহতের ঘটনায় রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেপ্তারে এলাকায় অভিযান অব্যাহত আছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট