1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ ধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ​রৌমারীতে ৩৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধার জয়পুরহাটে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ি খাদে নীলফামারীতে সাপের কামড়ে নিহত এক যুবক ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১ ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনেই ড্রেন থেকে নবজাতক শিশুর মৃত্যু দেহ উদ্ধার  ধামইরহাটে ধারালো হাসুয়ার কোপে এক যুবকের মৃত্যু  

পাবনায় পেঁয়াজের সেঞ্চুরি, এক সপ্তাহে দাম বৃদ্ধি ৩৭%

পাবনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

পাবনায় পেঁয়াজের সেঞ্চুরি, এক সপ্তাহে দাম বৃদ্ধি ৩৭% দেশি পেঁয়াজের সরবরাহ কমে পাবনার বাজারে দেখা দিয়েছে নতুন অস্থিরতা। পাবনায সহ সারা দেশে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ৩৩ থেকে ৩৭ শতাংশ—খুচরায় কেজি এখন ১০০ – ১২০ টাকার ওপরে।

গতকাল মঙ্গলবার পাবনার  বড় বাজার, লাইব্রারি বাজার, মাসুম বাজার, সিংগা বাজার, আনন্ত বাজার ও হাজিরহাট কাঁচাবাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে মানভেদে পেঁয়াজের দাম ছিল ৭৫ থেকে ৮০ টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১০০ থেকে ১২০ টাকায়।

পাবনা বড় বাজারের পাইকার মোস্তফা হোসেন বলেন, ‘এক সপ্তাহে আড়তে পেঁয়াজের দাম কেজিপ্রতি প্রায় ৩০ টাকা বেড়েছে। দেশি পেঁয়াজের সরবরাহ কমে যাওয়াই এর মূল কারণ। আজ পাবনায় পেঁয়াজ বিক্রি হয়েছে কেজিপ্রতি ১০০-১২০ টাকায় । তিন মাস ধরে বাজারে পেঁয়াজের সংকট চলছে। দেশি পেঁয়াজ ফুরিয়ে গেছে বললেই চলে।

 

মাসুম বাজারের আরেক পিঁয়াজ বিক্রেতা জহুরুল হোসেন বলেন এখন ভারতে কেজিপ্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫ টাকায়। তাই দ্রুত আমদানির অনুমতি না দিলে বাজার আরো অস্থির হয়ে উঠবে।’

পাবনার বড় বাজারের পেঁয়াজ বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায় পাবনা ও ফরিদপুরের আড়তে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে সারা দেশের বাজারগুলোতে। এখন যে পরিমাণ পেঁয়াজ আসছে, তা চাহিদার তুলনায় অনেক কম। তাই দ্রুত ভারত থেকে আমদানির অনুমতি দিতে হবে।’

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, দেশে রবি মৌসুম শুরু হয় অক্টোবরের মাঝামাঝি সময়ে। কিন্তু এ বছর পাবনা, ফরিদপুর, কুষ্টিয়া, রাজবাড়ীসহ বিভিন্ন জেলায় চারা রোপণ কিছুটা দেরিতে শুরু হওয়ায় নতুন পেঁয়াজ বাজারে আসতে সময় লাগবে। আমদানির অনুমোদন না মিললে দাম আরো বাড়তে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট