1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

মির্জাপুরে স্বামী হত্যা মামলায় স্ত্রী গ্রেফতার

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে শহিদুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে হত্যার মামলায় নাসরিন বেগম (৩৮) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নাসরিন বেগম নিহত শহিদুল ইসলামের গোপন স্ত্রী ছিলেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়। ‎শনিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

‎ঘটনার পরদিন নিহত শহিদুল ইসলামের বোন আলেয়া বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা একটি দায়ের করেন।

‎এ ঘটনায় নিহত শহিদুল ইসলাম রংপুর জেলার পীরগাছা থানার তাম্বুলপুর গ্রামের মৃত আলম মিয়া ছেলে ও গ্রেপ্তার নাসরিন বেগম উপজেলার ফতেপুর ইউনিয়নের পারদিঘী গ্রামের আজম খানের মেয়ে বলে সুনিশ্চিত হাওয়া গেছে।

‎এলাকাবাসীর ও মামলা সূত্র থেকে জানা গেছে, নিহত শহিদুল ইসলামের মুন্নি ও আতিকা নামে আরও দুইজন স্ত্রী রয়েছে। প্রথম স্ত্রীর পক্ষে ৭ বছর বয়সী একটি ছেলে সন্তান ও দ্বিতীয় স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা। মির্জাপুরে কর্মরত অবস্থায় কয়েকবছর পূর্বে নাসরিন বেগম নামের ওই নারীকে বিয়ে করেন তিনি। গত প্রায় এক বছর পূর্বে তাকে তালাকও দেন। তালাক দিলেও নাসরিন তাকে স্বামী পরিচয় দিয়ে গোড়াই এলাকায় ভাড়া বাসায় বসবাস করত।


‎একপর্যায়ে নাসরিন শহিদুলকে তার বাসায় আসতে বারন করলে নাসরিনের আপত্তিকর কিছু ছবি দেখিয়ে তাকে নিজের সঙ্গে থাকতে বাধ্য করার চেষ্টা করেন শহিদুল। মাঝেমধ্যে তাদের মধ্যে ঝগড়া ও একে অপরকে মারধরের ঘটনা ঘটতো।

‎সর্বশেষ শনিবার (৮ নভেম্বর) দুপুরে শহিদুল নাসরিনের ভাড়া বাসায় আসলে নাসরিন এলাকার কিছু উঠতি বয়সের ছেলে দিয়ে তাকে মারধর করান। মারধরে শহিদুল জ্ঞান হারিয়ে ফেললে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

‎নিহত শহিদুলের দ্বিতীয় স্ত্রী মুন্নি বেগম জানান, আমরা দেশের বাড়ি থাকতাম। তার এই তৃতীয় স্ত্রী সম্পর্কে আমরা কেউ অবগত নই। তিনি কাজের প্রয়োজনের বেশীরভাগ সময় এলাকার বাইরেই থাকতেন।

‎নিহতের বোন আলেয়া বেগম বলেন, আমার ভাইকে আমি শনিবার সাড়ে ১১টার দিকে বাসে উঠিয়ে দেই। তার এক ঘন্টা পর আমাকে সে ফোন করে জানায় যে, মির্জাপুরে নাসরিন নামক এক নারী তার ভাইকে মারপিট করাচ্ছে। এর কিছুক্ষণ পর থেকেই তার ভাইয়ের মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

‎মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, এঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যান্যদেরও আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট