1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

ধামইরহাটে ইট ভাটা বন্ধের প্রতিবাদে মালিক-শ্রমিকের মানববন্ধন

ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

ধামইরহাটে ইট ভাটা বন্ধের প্রতিবাদে ১৬টি ইট ভাটার মালিক-শ্রমিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। ১২ নভেম্বর বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধন  কর্মসূচি থেকে ভাটা বন্ধের নির্দেশ প্রতাহার করে ইটভাটা পূনরায় চালু করার নির্দেশ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানানো হয়। মানববন্ধন  শেষে ইটভাটা মালিকগন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।  ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচিতে মালিক ছাড়াও প্রায় সহশ্রাধিক শ্রমিক অংশ গ্রহন করেন এবং তাদের কাজের দাবি তুলে ধরেন।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি দেওয়ান ওয়াজেদ আলী কবির, সহ-সভাপতি আলহাজ রুহুল আমিন, সাধারণ সম্পাদক আখরাজুল ইসলাম চৌধুরী, সদস্য আবু সাঈদ সিদ্দিকী, আবদুল মালেক, আবদুর কাদের, শ্রমিক মো. সোহেল, রকিবুল ইসলাম প্রমুখ।

 

ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আখরাজুল ইসলাম চৌধুরী বলেন, “আমরা সরকারকে লক্ষ লক্ষ টাকা রাজস্ব দিয়ে ইটভাটা ব্যবসা করি।একটি ভাটায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২৫০ জনের কর্মসংস্থান তৈরি হয়। আমরা চলতি মৌসুমে ইট ভাটার ব্যবসা পরিচালনার জন্য বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে অগ্রিম ঋন গ্রহণ করেছি। আবার অগ্রিম লেবার শ্রমিকদের বেতনসহ কয়লা, মাটি মজুদের পাশাপাশি জমির মালিকদের অগ্রিম ভাড়া প্রদান করেছি। ইতিমধ্যে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর থেকে চলতি মাসে ইটভাটা বন্ধের নোটিশ করেছেন। আমরা এমতাবস্থায় ভাটা চালু না করতে পারলে আমরা বিভিন্ন ক্ষতির সম্মুখিন হবো।”

তিনি আরও বলেন, “একটি সুবিধাবাদি পুঁজিপতি চক্রের চোখ পড়েছে ইটভাটার উপর। তারা আমাদের ব্যবসা ছিনতাই করে ব্লকের ব্যবসা করতে চায়। এবং সরকারও তাদের পক্ষে কথা বলছে। বিকল্প ব্যাবস্থা নাকরে এবং আমাদেরকে ৪/৫বছর সময় নাদিয়ে অল্প সময়ের নোটিশে ব্যবসা বন্ধ করে দেয়ার ভূমিকা নিয়েছে। যা একেবারেই অসম্ভব। ”

বক্তাগন ইট ভাটা মালিক ও শ্রমিকদের ব্যাপক আর্থিক ক্ষতি ও কষ্টের কথা ভেবে ইটভাটা চালু রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের  নিকট দাবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট