1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

হাতের অস্ত্রোপচারে নারীর মৃত্যু: ভুল চিকিৎসার অভিযোগে পরিবারে শোক

নোয়াখালী প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

নোয়াখালী পৌরসভার মাইজদী প্রাইম হাসপাতালে হাতের অস্ত্রোপচার করাতে গিয়ে রাবেয়া বেগম (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে

ঘটনাটি ঘটে শনিবার (১৫ নভেম্বর) রাতে। নিহত রাবেয়া বেগম লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামের সর্দার বাড়ির শামছুল হুদার স্ত্রী।

নিহতের ছেলে রাজন হোসেন জানান, দুই মাস আগে বাড়ির উঠানে পড়ে রাবেয়া বেগমের বাম হাত ভেঙে যায়। স্থানীয় চিকিৎসকের কাছে প্লাস্টার করার পরও হাড় ঠিকমতো না জোড়া লাগায় মাইজদীর প্রাইম হাসপাতালে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। ৭৫ হাজার টাকায় হাতের ভাঙা স্থানে প্লেট বসানোর জন্য ডা. ফরিদুল ইসলামের সঙ্গে চুক্তি হয়।

শনিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হলে রাত ১২টার দিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অ্যানেসথেসিয়া ডাক্তার গোলাম হায়দারের দ্বারা অজ্ঞান করার কিছুক্ষণ পরই রাবেয়ার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় বলে পরিবারের অভিযোগ।

পরিবারের দাবি, রাত ৩টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর খবর জানায়। তবে তারা অভিযোগ করেছেন, অজ্ঞান করার পরই রাবেয়া মারা গিয়েছিলেন এবং বিষয়টি দীর্ঘ সময় গোপন রাখা হয়।

রাজন হোসেন বলেন, “প্রথমে হাসপাতাল জানায়, মায়ের হাইপ্রেশার বা লোপ্রেশারের কারণে এমনটা হতে পারে। পরে আমাদের সম্মতি ছাড়া খরচ মওকুফ করে মরদেহ নেওয়ার সমঝোতা করা হয়।

প্রাইম হাসপাতালের এজিএম শিপন জানান, “অপারেশনের পর রোগীর অবস্থা খারাপ হওয়ায় আইসিইউতে নেওয়া হয়েছে। ভুল চিকিৎসার অভিযোগ সঠিক নয়। স্বজনরা চাইলে আইনি ব্যবস্থা নিতে পারেন।”

নোয়াখালীর সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি বলেন, “এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

চিকিৎসা নিতে এসে প্রিয়জন হারানোয় রাবেয়া বেগমের পরিবার শোকে মুষড়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট