1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

পাবনার ঈশ্বরদী উপজেলাতে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

পাবনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে একটি বাসায় ঢুকে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটিয়েছে একদল সশস্ত্র ডাকাত। তবে শেষ মুহূর্তে বিদেশি পিস্তল, গুলি ও মোটরসাইকেল রেখে পালিয়ে যায় তারা।


‎শনিবার (১৫ নভেম্বর) দুপুরে শহরের শেরশাহ রোডের একটি বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্র জানায়, দুপুর ৩টার দিকে পরিচিত আসামি শুটার আলমগীর (৪৫) আরও তিন সহযোগীকে নিয়ে পানি চাওয়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে। ঢুকেই তারা বাড়ির ভাড়াটিয়া আল্পনা খাতুন (৪০) ও তার দুই সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।

‎এরপর আলমারি ভেঙে প্রায় পাঁচ লাখ টাকা, সাত ভরি স্বর্ণালঙ্কার ও চারটি স্যামসাং মোবাইল ফোন লুট করে ডাকাত দল। টানা ৬ ঘণ্টা, বিকাল থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত চলে তাদের তাণ্ডব।

‎লুট শেষে তিন ডাকাত বেরিয়ে গেলেও ভেতরে থেকে যায় শুটার আলমগীর। সুযোগ বুঝে আল্পনা খাতুন বাইরে থেকে দরজা আটকে দিলে আলমগীর ক্ষিপ্ত হয়ে দরজা ভাঙতে যায়। এ সময় আল্পনার ছেলে গৌরব লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে। এতে আলমগীর পড়ে গেলে তার হাতে থাকা ইতালির তৈরি ‘এপিটি’ ব্র্যান্ডের বিদেশি পিস্তল ছিনিয়ে নেয় গৌরব।

‎চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পরিস্থিতি বেগতিক দেখে আলমগীর রান্নাঘরের গ্রিল ভেঙে পালিয়ে যায়। তবে পালানোর সময় তিনি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন, নম্বরবিহীন ইয়ামাহা ভি-টু ১৬০ সিসি মোটরসাইকেল ফেলে যায়।

‎খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসব আলামত জব্দ করে।

‎ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, শুটার আলমগীর ও তার সহযোগীদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট