1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীলফামারী বৌদ্ধ বিহারে বুদ্ধপূজা উদযাপন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০৫টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১২ কোটি টাকা নীলফামারীতে টানা তাপদাহের পর ঝড়-বৃষ্টি: বজ্রপাতে একজনের মৃত্যু মান্দায় সোনালী ব্যাংকের ঋণ বিতরণ ও আদায় মেলা অনুষ্ঠিত কালাইয়ে ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস আলী মন্ডলের কর্মী সমাবেশ  গাজীপুরে বাস- অটোরিকশা সংঘর্ষ, নিহত-২ নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডাসকো’র ৬০০ গাছের চারা বিতরণ ঘরের মেঝে খুঁড়তেই বের হলো মায়ের লাশ, ছেলে পলাতক ভুল রক্তের রিপোর্টে প্রসূতির জীবন ঝুঁকিতে, জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে চাঞ্চল্য মানবপাচারের শিকার প্রবাসীদের আর্তনাদ, দালালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রৌমারীতে ইসলামী আন্দোলনের প্রতিনিধি সম্মেলন, হাতপাখা মার্কায় জয়ের প্রত্যাশা

রৌমারী উপজেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

জনগণের ন্যায়বিচার, নিরাপত্তা এবং ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ একনিষ্ঠভাবে কাজ করছে। রৌমারীর মানুষ দেশ প্রেমিক, ধর্মপরায়ণ তারা সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ। আগামী দিনের পরিবর্তনের সূচনা এখান থেকেই হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মোঃ আশরাফ আলী আকন প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কুড়িগ্রামের রৌমারীতে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রৌমারী শাখার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন। সোমবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাওলানা আব্দুল কাদের আহ্বায়ক ইস: আন্দোলন রৌমারী উপজেলা শাখার সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। হাতপাখা মার্কার জয়ের প্রত্যাশায় শুরু থেকেই মাঠ জুড়ে ছিল  সমর্থক ও সাধারণ মানুষের ঢল, যা পুরো এলাকাকে উৎসবমুখর করে তোলে।

তিনি আরও বলেন, রাজনীতির মাঠে অশান্তি নয়, শান্তি চাই; বিভেদ নয়, ঐক্য চাই। আমরা সবার জন্য সমান সুযোগ, শিক্ষার আলো, সুশাসন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি। সেই লক্ষে ইসলামি ৮ টি দলের সমন্বয়ে ঐক্যজোট করা হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের হাতপাখা মার্কার মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক মোঃ হাফিজুর রহমান। তিনি উপস্থিত জনসমাগম দেখে মুগ্ধতা প্রকাশ করে বলেন, আজকের এই জনস্রোত প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়। রৌমারীকে দ্বিতীয় চরমোনাই বলা হয় এ এলাকার মানুষ ন্যায়ের পক্ষে স্পষ্ট অবস্থান রাখে। তাই আগামী জাতীয় নির্বাচনে হাতপাখা মার্কায় ব্যাপক ভোটে বিজয় নিশ্চিত ইনশাআলাহ। তিনি আরও প্রতিশ্রুতি দেন নদীভাঙন রোধ, যোগাযোগব্যবস্থা উন্নয়ন, কৃষিখাতে আধুনিকায়ন, শিক্ষা,স্বাস্থ্য সেবার সম্প্রসারণসহ মানুষের আশাআকাঙক্ষাকে সামনে রেখে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

মাঠ জুড়ে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন এবং প্রত্যন্ত গ্রাম থেকে আগত হাজারো সাধারণ মানুষের উপস্থিতিতে সম্মেলন পরিণত হয় শক্তির প্রদর্শনীতে। শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবকদের সার্বক্ষণিক তৎপরতা অনুষ্ঠানস্থলকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখে। সংশিষ্টরা জানান, এবারের সম্মেলন রৌমারীর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। জনসমাগমে স্পষ্ট হয়েছে হাতপাখা মার্কার প্রার্থী নিয়ে বিজয়ের প্রত্যাশায় অগ্রযাত্রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট