1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী-কে শ্রদ্ধা জানাতে আসলেন-নূরুল হক

টাঙ্গাইল প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুর বলেছেন- ফ্যাসিবাদী শক্তি নাশকতা করলে, অগ্নি সংযোগ করলে পুলিশ প্রশাসনকে গুলি করার আহ্বান জানাবো। 

সোমবার টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯ তম মৃত্যুবার্ষিকীতে ভাসানীর মাজারে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।

তার এই বক্তব্যে মানবাধিকার লঙ্ঘন হবে কি না এমন প্রশ্নের জবাবে নুর বলেন- যারা যাত্রীবাহী বাসে ককটেল- পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করতে চায়, সেই মানুষদের বাঁচার অধিকার আছে। আত্নরক্ষার সংবিধানিক অধিকার রয়েছে। নিরীহ মানুষ মিটিং মিছিল করলে তাদেরকে পুলিশ প্রশাসন দিয়ে গুলি করতে বলিনি। যাদের হাতে ককটেল আছে, বোমা মারতে চায়, নাশকতা করতে চায় তাদেরকেই গুলি করার আহ্বান জানানো হয়েছে।

তিনি আরো বলেন- এদেশে ২৪ এর গনঅভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ এবং বিএনপি দুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ছিল। আওয়ামী লীগ আজকে গনঅভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষের কাছে প্রত্যাখান হয়েছে। এখনও আওয়ামী লীগের দেশব্যাপী একটা সমর্থন আছে।

অনেকেই শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন আমল সমর্থন করে নাই। পরিস্থিতির কারনে হয়তো দল করেছে। এলাকায় কোন মানুষের উপর নির্যাতন বা জুলুম করেনি। আমি বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, এনসিপিসহ সকল রাজনৈতিক দল গুলোকে আহ্বান জানাবো আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী যারা রাজনীতি করতে চায় তাদেরকে আমরা সব দলে জায়গা করে দিব।

আওয়ামী লীগের রাজনীতি করা ভাই বোনদের বলতে চাই যারা হাজার কোটি টাকা নিয়ে পলাতক থেকে বিদেশে বসে যারা আপনাদেরকে ককটেল মারার স্পন্সর করছে, রেল লাইনে নাশকতা করার স্পন্সর করছে তাদের কথায় রাস্তায় নেমে জীবনে অন্ধকার ডেকে আনবেন না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট