1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে  বিজিবি’র অভিযানে ৬৩ বোতল আসামীবিহীন ভারতীয় মদ উদ্ধার ধামইরহাটে মালঞ্চ কিন্ডারগার্টেন স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সন্দেহে ৮টি গরু ও ৪ ব‍্যক্তি আটক নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ৪০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ বরিশালে ইয়াবা ও নগদ টাকাসহ  মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  কাশিমপুর কারাগারে নারী আসামি উধাও , ৭ জন বরখাস্ত ​ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ ‘মাদক সম্রাজ্ঞী’ গ্রেপ্তার মির্জাপুরে নৌকা ভ্রমণে এসে বিদ্যুৎস্পৃষ্টে ২ তরুণের মৃত্যু গাজীপুরের বোর্ডবাজারে ভবনে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কালিহাতীতে পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী নিহত ১ আহত ২

পাবনায় প্রাণিসম্পদ অধিদপ্তর ও পশু হাসপাতালে অনিয়মের অভিযোগ

পাবনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

সরকারি প্রতিষ্ঠানের সেবাদানে অনিয়ম ও দায়িত্বহীনতার অভিযোগ দীর্ঘদিনের। বিশেষত স্বাস্থ্য ও প্রাণিসম্পদ খাতে এই অব্যবস্থাপনা চোখে পড়ার মতো, যা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ ক্রমেই বাড়ছে। 

ভুক্তভোগী জনসাধারণের অভিযোগ, অনেক কর্মকর্তা সরকারি দফতরকে ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করছেন, আর অফিস যেন তাদের নিজস্ব কর্মক্ষেত্র। এই আচরণে সেবাগ্রহীতাদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

স্থানীয় খামারি ও সেবাপ্রত্যাশীদের অভিযোগ, প্রাণিসম্পদ অধিদপ্তর ও উপজেলা পশু হাসপাতালে দীর্ঘদিন ধরে চরম অরাজকতা, দায়িত্বহীনতা ও সেবাহীনতা চলছে। অভিযোগ রয়েছে, অনেক উপজেলায় ঝাড়ুদার, পিয়ন বা নিরাপত্তাকর্মীকে দিয়ে পশুচিকিৎসার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করানোর ঘটনাও ঘটে। অন্যদিকে, কর্মকর্তারা কৃষক ও খামারিদের বাড়িতে গিয়ে ব্যক্তিগতভাবে চিকিৎসাসেবা দিয়ে থাকেন, যার বিপরীতে মোটা অঙ্কের অর্থ নেওয়া হয়।

সরকারি ওষুধ বরাদ্দ, গবাদিপশু বিতরণ, লোন অনুমোদন, অনুদান বরাদ্দ, প্রকল্প বাস্তবায়ন-এসব ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ রয়েছে। সচেতনতা ও উৎসাহমূলক বিভিন্ন প্রকল্পের ব্যয় প্রায়ই কাগজে-কলমে বা লোক দেখানো কর্মসূচির মধ্যেই সীমিত থাকে। ফলে সরকারি বরাদ্দের একটি বড় অংশ অপচয় হয়, যা বাস্তবে সাধারণ খামারি বা কৃষকের কাজে আসে না।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, সঠিক চিকিৎসা ও পরামর্শ না পেলে তাদের গবাদিপশু মারা যাচ্ছে। সরকারি সেবা নিতে গেলে হয়রানির শিকার হতে হয়, আবার ব্যক্তিগত সেবা নিতে গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করতে বাধ্য করা হয়। কিছু কর্মকর্তা প্রভাবশালী মহলের ছায়া ব্যবহার করে নিজেদের অনিয়ম আড়াল করার চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে।

বুধবার দিনব্যাপী প্রদর্শনী আয়োজন হওয়ার কথা থাকলেও ৩২টি স্টল নিয়ে মেলা চলেছে মাত্র দুই ঘণ্টা। দুপুর ১২টার দিকে অজ্ঞাত কারণে প্রদর্শনী বন্ধ হয়ে যায়। অনেকে এটিকে শুধু বিল-ভাউচার দেখানোর আয়োজন হিসেবে দেখছেন।

সেবা নিতে আসা পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের আরিফ হোসেন বলেন, “আমি সকাল ৮টায় একটি ভেড়া নিয়ে এসেছি। অফিসের লোক আমাকে বলেছে, প্রদর্শনী চলছে ওখানে নিয়ে যান, এরপর আবার হাসপাতালে নিয়ে যান। এই অগোছালো প্রক্রিয়ায় আমার অসুস্থ ভেড়াটি মারা যায়।

উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের আরজু বেগম নামের এক নারী অসুস্থ দুইটি ছাগলের সেবা নিতে এসে একটি মারা যায়। ওই নারী কান্নায় ভেঙে পড়েন এবং পশু হাসপাতালের ব্যবস্থাপনা ও কর্মকর্তাদের ধিক্কার দিতে থাকেন।

জেলা প্রাণিসম্পদ অফিসার জহুরুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বক্তব্য দিতে অস্বীকার করেন এবং এক পর্যায়ে সাংবাদিকদের ওপর চড়াও হন।

সচেতন মহল মনে করেন, জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত তদারকি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না হলে এ খাতের দুর্নীতি আরও বাড়বে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট