1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

টঙ্গীতে আম বয়ানের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী ইজতেমা শুরু

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গী তুরাগ তীরবর্তী বিশ্ব ইজতেমা ময়দানে শুক্রবার ফজরের পর বাংলাদেশের মাওলানা ওমর ফারুক সাহেবের আম বয়ানের মধ্য দিয়ে শুরায়ে নেজামের আয়োজনে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। আগামী ২ ডিসেম্বর আখেরি মোনাজাতের মাধ্যমে এ পাঁচ দিনের এই ধর্মীয় জমায়েত শেষ হবে। বিশ্ব ইজতেমার প্রায় ৪০ দিন আগে নিয়মিতভাবে এ জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়, যেখানে শুধুমাত্র তিন চিল্লাধারী বা তদূর্ধ্ব সময় লাগানো দেশ-বিদেশের মুসল্লিরা অংশ নিতে পারেন। পাশাপাশি কমপক্ষে এক চিল্লা লাগানো ওলামায়ে কেরামও এতে শামিল হয়েছেন।

আজ ময়দানে অনুষ্ঠিত হয়েছে বৃহত্তর জুমার জামাত। এতে ইমামতি করেছেন ইজতেমার বাংলাদেশের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা জোবায়ের।

জোড় ইজতেমাকে ঘিরে ইতোমধ্যেই হাজারো ধর্মপ্রাণ মুসল্লি ময়দানের উত্তর-পূর্ব কোণে টিনশেড মসজিদ ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে ইবাদত-বন্দেগি ও জিকির-আসকারে মশগুল রয়েছেন। একই সঙ্গে মুরুব্বিদের গুরুত্বপূর্ণ নসিহত ও বয়ান মনোযোগ দিয়ে শুনছেন তারা।

ইজতেমার মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, প্রথম দিনের বয়ানকারীদের মধ্যে শুক্রবার বাদ ফজর আম বয়ান করেন বাংলাদেশের মাওলানা ওমর ফারুক। কারগুজারি করেন দিল্লির মাওলানা আব্দুর রহমান। বাদ জুমা বয়ান করেন বাংলাদেশের মাওলানা ফারুক।
এছাড়াও বাদ আসর পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা এবং বাদ মাগরিব দিল্লির মাওলানা আব্দুর রহমান বয়ান করবেন।

শুরায়ে নেজামের ৫ দিনব্যাপী এ জোড় ইজতেমায় দেশের চিল্লাধারী মুসল্লিদের পাশাপাশি অংশ নিয়েছেন বিশ্বের প্রায় ১৭টি দেশের ৪৩৬ জন বিদেশি মেহমান। এনএসআই সূত্র জানিয়েছে—শুক্রবার সকাল পর্যন্ত পাকিস্তান থেকে ৩০৮ জন, ভারত থেকে ৭০ জন, কিরগিজস্তান ১০ জন, কানাডা ৯ জন, মিয়ানমার ৩ জন, ইয়েমেন ৪ জন, চীন ১ জন, সৌদি আরব ৬ জন, তিউনিসিয়া ১ জন, যুক্তরাজ্য ৭ জন, ইতালি ২ জন, নাইজার ১ জন, আফগানিস্তান ৬ জন, যুক্তরাষ্ট্র ১ জন, জার্মানি ১ জন ও জাপান থেকে ১ জন মুসল্লি নির্ধারিত স্থানে অবস্থান নিয়েছেন।

সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে আধ্যাত্মিক আবহে চলছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ এ ধর্মীয় সমাবেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট