1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

কালাইয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জন প্রতিনিধিদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা 

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার ১ ডিসেম্বর ২০২৫ বেলা ১২টায় অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডের গতি বাড়ানো, সরকারি সেবার মানোন্নয়ন এবং প্রশাসনকে জনগণের আরও নিকটবর্তী করার বিভিন্ন দিক নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. আল মামুন মিয়া। তিনি বলেন, “সমন্বিত প্রচেষ্টা ছাড়া উন্নয়ন টেকসই হয় না। মাঠপর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা জনগণের সমস্যার বাস্তব চিত্র আমাদের সামনে তুলে ধরেন, যা উন্নয়ন-উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সভায় সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামিমা আক্তার জাহান। তিনি উপজেলার চলমান উন্নয়ন প্রকল্প, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জনসেবা কার্যক্রম আরও গতিশীল করার নানা উদ্যোগ তুলে ধরেন। পাশাপাশি উপজেলা উন্নয়নে সকলে একযোগে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আয়োজন করে উপজেলা প্রশাসন, কালাই, জয়পুরহাট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট