1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

নীলফামারীতে গোডাউন থেকে সার লুট

নীলফামারী প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

নিলফামারীর ডোমার উপজেলার ৩নং গোমনাতী ইউনিয়নের মেসার্স আর বি এন্টারপ্রাইজ নামক সারের ডিলারের গোডাউন থেকে সার লুটের অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার ৪ঠা ডিসেম্বর সকালের দিকে এই ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা ও গোডাউনের সহযোগী কর্মচারী মামুন জানান ভোর ছয়টা থেকে সারের জন্য দূর দূরান্ত থেকে প্রায় ২/৩ হাজার মানুষ গোডাউনের সামনে এসে উপস্থিত হয়। আমরা প্রতিদিনের ন্যায় সকাল ৯ টার দিকে গোডাউনের দরজা খুলে সার বিতরণের প্রস্তুতি কালে ইউনিয়নের ৪,৫,ও ৬ নং ব্লকের সুপারভাইজার হিটলারের উপস্থিতিতে বিক্রয়ের কার্যক্রম শুরু হয়। এমতাবস্থায় সকাল দশটার দিকে হঠাৎ করে পরিস্থিতি এমন হয়ে গেল উপস্থিত লোকজন বেশ উত্তেজিত হয়ে হট্টগোল শুরু করে দেয়, তাদের মধ্য থেকে একটাই কথা আজকে যদি সার না পাই তাহলে আমরা গোডাউনের ভেতরে পরীক্ষা করে দেখবো এই বলে তারা অতর্কিত ভাবে গোডাউনের সাটার ভেঙ্গে এলোপাথাড়ি ভাবে যে যার মত সার গোডাউন থেকে বের করে নিয়ে যায়। আমরা বেশ কয়েকজন মানুষকে থামানোর চেষ্টা করছি কিন্তু উত্তেজিত লোকজন আমাদের উপর লাঠি সোটা দিয়ে আঘাত করছে। এদিকে কিছুক্ষণের মধ্যেই পুরো গোডাউন লুট হয়ে যায়।গ এ ব্যাপারে আমরা তাৎক্ষণিকভাবে স্থানীয় চেয়ারম্যান ডোমার থানা ও ইউ এন ও মহোদয় কে বিষয়টি অবহিত করি।

এসময় এলাকার কৃষক জয়নাল ও মোবাশ্বেরের সাথে কথা বললে তারা জানান, বেশ কয়েকদিন ধরে সারের জন্য ডিলারের কাছে আসছে আর যাচ্ছে কিন্তু ডিলার তাদেরকে কোনরুপ সার দিচ্ছে না। শুধু বলছে নিয়ম মেনেই স্যার বিতরণ করা হবে কেননা সারের ব্যাপক সংকট চলছে।
এবিষয়ে ৩নং গোমনাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়সাল আহমেদ শুভর মোবাইল ফোনে একাধিক বার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য প্রদান করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম জানান আমাদের কাছে খবর আসে গোডাউন খুলে সার বিতরণ করতে গেলেই সঙ্গে সঙ্গেই বিশৃঙ্খলা শুরু হয় এবং পরবর্তী ঘটনা যা হলো তা আমরা তদন্ত না করে বলতে পারছি না।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তম্বীর কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি খবর পাওয়ার পর সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করি। এসময় আমার সাথে কৃষি অফিসার, বিএস, চেয়ারম্যান, মেম্বারসহ ডোমার থানার পুলিশও ঘটনাস্থলে উপস্থিত ছিল। আমি ঘটনাস্থলে এলাকার লোকজনের কথা শুনেছি, তারাও আমার কথা শুনেছে। পুলিশ প্রকৃত ঘটনা তদন্ত করে রিপোর্ট দিবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট