1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

পূবাইলে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডে’র পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালর ডিগ্রি কলেজ মাঠে পূবাইল থানা বাংলাদেশ জামায়াতে ইসলাম ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সম্মেলন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৫ডিসেম্বর) সকালে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই স্লোগান কে সামনে রেখে জামায়াতে ইসলামী বাংলাদেশ পূবাইল থানা ও সহযোগী সংগঠনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

পূবাইল থানা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ্যাড শামীম মৃধা’র সঞ্চালনায়, থানা জামায়াতে ইসলামীর আমীর আশরাফ আলী কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ এর সদস্য মনজুরুল ইসলাম ভুঁইয়া।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য গাজীপুর মহানগর নায়েবে আমির গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী খায়রুল হাসান।

বক্তব্যে, প্রধান অতিথী বলেন, আমাদের লড়াই কোন ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, আমাদের লড়াই কোন দেশের বিরুদ্ধে নয়। বাংলাদেশ জামাতে ইসলামীর লড়াই হলো, জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই।

খায়রুল হাসান বলেন, যে মহান রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়ায় পাঠিয়েছেন, তিনি এই সমাজটাকে যেইভাবে সাজাতে চান সেই আইন প্রতিষ্ঠাই হলো বাংলাদেশ জামাতে ইসলামীর লড়াই। এসময় পবিত্র ক্বুরআনের তিন স্থানের উদৃতি দিয়ে রাসূল (সা.) প্রেরণের উদ্দ্যেশ্য সম্পর্কে আলোকপাত করেন।

এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আজহারুল ইসলাম, মহানগর জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, ন্যাশনাল ডাক্তার ফোরাম গাজীপুর মহানগরীর সভাপতি ডাঃ আমজাদ হোসেন, ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর মহানগরীর সভাপতি রেজাউল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের পূবাইল থানা সভাপতি ইকবাল মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানে আগামীর বাংলাদেশ কুরআনের আইন বাস্তবায়নে কর্মীদের নানা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন আগত অন্যান্য অতিথীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট