1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

ধামইরহাটে মানবিক স্বাস্থ্য পরিদর্শক আঃ রাজ্জাক ও স্বাস্থ্য সহকারি ছাবেকুন্নাহারের বিদায় সংবর্ধনা

ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

ধামইরহাটে মানবিক স্বাস্থ্য পরিদর্শক আঃ রাজ্জাক ও স্বাস্থ্য সহকারি ছাবেকুন্নাহার এর  বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে ৬ ডিসেম্বর শনিবার দুপুর ১২ টায় এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশীষ কুমার সরকার।

প্রধান অতিথি দিক নির্দেশনা মূলক বক্তব্য শেষে বিদায়ী আঃ রাজ্জাক ও ছাবেকুন্নাহারকে ফুলের তোরা ও ক্রেষ্ট তুলে দেন। সহকারী স্বাস্থ্য পরিদর্শক শরিফুল ইসলামের সঞ্চালনায় বিদায়ীদের মানবিক গুনাগুন তুলে ধরে বক্তব্য প্রদান করেন সিনিয়র স্টাফ  নার্স সুপার ভাইজার বিউটি বেগম,সিনিয়র স্টাফ নার্স ইনডোর ইন্চার্জ ইসমত আরা (শিউলি), সিঃ স্টাফ নার্স আঃ খালেক, স্বাস্থ্য পরিদর্শক মন্টু চন্দ্র ঘোষ, পরিসংখ্যানবিদ নাজমুল হক, মেডিক্যাল টেকনোলজিস্ট ইপিআই সারোয়ার হোসেন, যক্ষা-কুষ্ঠ সহকারী আবুল হোসেন, প্রধান সহকারি (ভারপ্রাপ্ত) আমিনুল হক।

বক্তাগন  বিদায়ীদের কর্মকালীন সময়ের মানবিক গুনাবলীর প্রসঙ্গে বলতে গিয়ে এক পর্যায়ে বিদায় অনুষ্ঠানের সকলের চোখে অশ্রু নেমে আসে। কিছুক্ষনের জন্য বিদায় পর্বটি চোখের কোনার অশ্রু লুকানোর পর্বে পরিনত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট