1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

নগরীতে মাদকবিরোধী পুলিশের অভিযানে গ্রেফতার-১ 

খুলনা প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

মাদকবিরোধী অভিযানে ১ কারবারি গ্রেফতার: কেএমপি’র হরিণটানা থানার সফল অভিযান খুলনা মহানগরীতে মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে কেএমপি’র হরিণটানা থানা পুলিশ ৫ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সকালে জিরোপয়েন্ট মোড় এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে। এসময় সন্দেহজনকভাবে চলাফেরার কারণে মোদাচ্ছির হোসেন (৪৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা থানার সখিপুর এলাকার মৃত নূর ইসলামের ছেলে।

পরে তার দেহ তল্লাশিতে ৪০ বোতল কোডিন ফসফেটযুক্ত ‘FAIRDYL’ উদ্ধার করা হয়, যা অবৈধভাবে মাদক হিসেবে ব্যবহার হয়ে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে যুক্ত থাকার কথা স্বীকার করেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, নগরীতে মাদক নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ অভিযান আরো জোরদার করা হবে। উদ্ধারকৃত মাদকদ্রভব্য জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বর্তমানে তিনি থানার হেফাজতে রয়েছেন এবং আইনি প্রক্রিয়া চলমান।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে নাগরিকদের সহযোগিতা অত্যন্ত জরুরি। মাদকবিরোধী এ অভিযানে জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বাড়লে মাদক প্রবেশ আরও কমে আসবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট