1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

গাজীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০, মোটরসাইকেল অগ্নিসংযোগ

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

গাজীপুর-১ আসনের মনোনয়নকে কেন্দ্র করে কালিয়াকৈরে ( গাজীপুর -১) বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি নির্বাচনী প্রচার-প্রচারণার অফিসে ভাঙচুর ও মোটর সাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ইসরাক সিদ্দিকীর সমর্থকদের সঙ্গে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মজিবুর রহমানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিএনপির মনোনয়ন বঞ্চিত ইশরাক সিদ্দিকীর দাবি, এই আসনের মনোনয়ন ঘিরে এলাকার স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ কাজ করছিল। তারই প্রতিফলন হিসেবে রোববার বিকেলে বিক্ষোভ করার কথা ছিল। কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের অনুসারীরা তাদের ওপর হামলা চালায়। এসময় বেশ কিছু মোটর সাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের ভাগ্নে হারুন অর রশিদ বলেন, বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে রাখালিয়া চালা এলাকায় ইশরাক সিদ্দিকীর অনুসারী নজরুল ও তার ভাই পারভেজের নেতৃত্বে নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে মেয়র অনুসারী দুইজন গুরুতর আহত হন। এসময় বিভিন্ন দামী ব্র্যান্ডের ১২ টি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়।

এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমানকে মনোনয়ন দেয় বিএনপি। এই আসনে বেশ কয়েকজন বিএনপির কেন্দ্রীয় নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট