1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে  হত্যা: র‌্যাব–১ এর হাতে গ্রেফতার-১ 

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান (৫৬) হত্যাকাণ্ডের ঘটনার রহস্য উন্মোচন করেছে র‌্যাব–১। ঘটনার পরদিনই মূল অভিযুক্ত পেশাদার ছিনতাইকারী মোঃ ইমরান (৩০)–কে গ্রেফতার করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটে টঙ্গী পশ্চিম থানাধীন কুখ্যাত মাদকস্পট ‘মাজার বস্তি’ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব–১ এর আভিযানিক দল।

গ্রেফতারকৃত ইমরান গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার কড্ডা কালাকুর এলাকার বাসিন্দা । তিনি একজন পেশাদার ছিনতাইকারী বলে র‌্যাব জানিয়েছে।

উত্তরায় এক সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গত শনিবার (৬ ডিসেম্বর) ভোরে টঙ্গীর বন্ধন কমিউনিটি সেন্টারের সামনে ফ্লাইওভারের ওপর সিদ্দিকুর রহমানকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনিয়ে নেয় ইমরান। পরে অতিরিক্ত রক্তক্ষরণে সিঁড়ির কাছে তার মৃত্যু হয়।

নিহত সিদ্দিকুর রহমান বিদ্যুৎ ট্রান্সমিটারের স্টোর কিপার ছিলেন এবং টঙ্গী পূর্ব থানাধীন মধুমিতা রোডে বসবাস করতেন। সেদিন সকালে তিনি কর্মস্থল কেরানীগঞ্জের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন।

প্রাথমিক তদন্তে জানা যায়, ভোর ৬টা থেকে ৭টার মধ্যে ইমরান ভিকটিমের পথরোধ করে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে সে সঙ্গে থাকা ছুরি দিয়ে সিদ্দিকুর রহমানের বাম হাতে তিনটি আঘাত করে মোবাইল ছিনিয়ে নেয়। পালানোর সময় তার জুতায় লেগে যাওয়া রক্ত এবং ঘটনাস্থলে ফেলে যাওয়া ছুরি–জুতা পরবর্তীতে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে ব্যবহৃত হয়। ঘটনার পর ইমরান কোনাবাড়ী এলাকায় পালিয়ে গেলেও আবার মাজার বস্তিতে ফিরে গিয়ে আত্মগোপন করে। ছিনতাইকৃত মোবাইলটি ১,০০০ টাকায় বিক্রি করে দেয়।

র‌্যাব–১ এর সিপিসি–২, উত্তরা ঘটনাটি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং ফেলে যাওয়া আলামত পর্যালোচনা করে ঘাতক ইমরানকে শনাক্ত করা হয়। এরপর রোববার সন্ধ্যার আগে মাজার বস্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ঘটনার সংশ্লিষ্টতায় ৬ ডিসেম্বর রাতেই টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট