1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

শ্রমিকদের ধর্মঘাটে গাজীপুরে পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় পি এন কম্পোজিট লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানা শ্রমিকদের চলমান ধর্মঘটের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা হঠাৎ বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিক ও শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, গত ৭ ডিসেম্বর জরুরি কাজে বাইরে যাওয়া এক শ্রমিককে নিয়ে কর্মকর্তাদের সাথে বাকবিতণ্ডার ঘটনার পরদিন শ্রমিকরা কয়েকজন কর্মকর্তার অপসারণ দাবি করে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে কর্তৃপক্ষ রাতে কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয় এবং প্রধান ফটকে নোটিশ টানায়।

নোটিশে বলা হয়, শ্রমিকদের অযৌক্তিক দাবি ও অবৈধ ধর্মঘটের কারণে উৎপাদন বন্ধ হয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে এবং রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়ে প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়েছে। শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় চালুর তারিখ জানানো হবে।

কারখানার ম্যানেজার তাপস জানান, শ্রমিকদের সাথে বারবার আলোচনা চেষ্টা করেও তারা কাজে ফিরেননি, তাই বন্ধ ঘোষণা ছাড়া উপায় ছিল না।

ঘটনাস্থলে শিল্প পুলিশ ও কোনাবাড়ী থানা পুলিশ শ্রমিকদের নিয়ন্ত্রণ ও সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট