1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

কাশিমপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা–গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার-৮

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

গাজীপুরের কাশিমপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ছিনতাইকৃত মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার ( ১০ ডিসেম্বর) ভোররাতে কাশিমপুরের লোহাকৈর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা হামলার চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটজনকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের এ চক্রের বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা, ছিনতাইকৃত মোবাইল, এবং নগদ ১ লাখ ৮৮ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো গাজীপুর জেলার কালিয়াকৈর থানার
মৌচাক সদরচালা এলাকার লাবিব উদ্দিন ও ছাফিয়া খাতুনের ছেলে মোঃ সোহেল রানা (৪১), গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার লোহাকৈর এলাকার
মৃত জসীম উদ্দিন ও সখিনা বেগম ছেলে মোঃ ইব্রাহিম (৪৫),

শরিয়তপুর জেলার জাজিরা থানার বিলাপুর এলাকার মোঃ সজিব ফকির, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানারসা নন্দবাড়ী এলাকার মৃত ইদ্রিস আলী ও রহিমা বেগম ছেলে মোঃ রবি আলম (৩২)

গাইবান্ধা জেলার সদর থানার গিদারী গ্রাম এলাকার সেলিম মিয়া ও সাবিনা বেগমের ছেলে মোঃ শামীম মিয়া (২৮), নরসিংদী জেলার সদর থানার পূর্ব দত্তপাড়ি এলাকার মৃত সুমন মিয়া ও সনি বেগমের ছেলে সামিউল আদনান (২১),

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন
লোহাকৈর এলাকার মোঃ আনিছ মিয়ার ছেলে মোঃ আলমগীর (28) ও মেয়ে আঁখি (৩৫)।

এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মোঃ খালিদ হোসেন গ্রেফতারের বিষয়টা স্বীকার করে বলেন, “মাদক ও সন্ত্রাস দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট