1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

রায়পুরে কৃষিজমির মাটি কাটায় মোবাইল কোর্টের অভিযান, যুবককে ৬ মাসের কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কৃষিজমির উপরিভাগের মাটি কাটা ও নদীর চর কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ২০২৫) রাত ২টা ১০ মিনিটে উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট নদীতীরবর্তী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দেখা যায়, অবৈধভাবে মাটি কাটার উদ্দেশ্যে একটি বাল্কহেড, একটি বেকু মেশিন ও ১১টি ট্রাক্টর ওই স্থানে আনা হয়েছে। মোবাইল কোর্ট এসব যান ও যন্ত্রপাতি জব্দ করে এবং ঘটনাস্থলে থাকা অভিযুক্ত মহসিন বকাউল (২৫)-কে প্রমাণিত অপরাধের ভিত্তিতে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযান পরিচালনায় রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং তার সঙ্গীয় ফোর্স তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টকে সহায়তা করেন।

উপজেলা প্রশাসন জানায়, রায়পুর উপজেলায় কৃষিজমি নষ্ট করে মাটি উত্তোলন বা নদীর চর কাটার মতো যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা বদ্ধপরিকর। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট