1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

গোবিন্দগঞ্জ–বিরামপুর মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

দিনাজপুর গোবিন্দগঞ্জ–বিরামপুর মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান আরম্ভ হয়েছে। আজ (১৪ ডিসেম্বর ২০২৫) তারিখে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ বিরামপুর অংশে মহাসড়কের দুই পার্শ্বে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

সড়কের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা,যানজট নিরসন এবং জন সাধারণের নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে মহাসড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা দোকানপাট,স্থাপনা ও অবৈধ দখল সরিয়ে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী,র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩, দিনাজপুর),বাংলাদেশ পুলিশ এবং মহাসড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান,ভবিষ্যতেও মহাসড়ক দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,এ ধরনের অভিযান নিয়মিত হলে মহাসড়কে যান চলাচল আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট