1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

নিয়ামতপুরে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে এক ব্যক্তির কাছ থেকে জোর করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) নিয়ামতপুর সদরে এ ঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগীর মেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ও সংবাদ সম্মেলন করেছেন।

ভুক্তভোগী ব্যক্তির নাম রফিকুল ইসলাম। বাড়ি উপজেলার ধর্মপুর গ্রামে। আর অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের আইনাল হকের ছেলে সানোয়ার হোসেন। তবে সানোয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) সকালে জমি ক্রয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে পাঁচ লাখ টাকা নিয়ে নিয়ামতপুর সাব-রেজিস্ট্রি অফিসে যান। বেলা আনুমানিক ১২টার দিকে একই গ্রামের বাসিন্দা সানোয়ার ও তার লোকজন রফিকুল ইসলামকে রেজিস্ট্রি অফিস থেকে অন্যত্র নিয়ে যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে পরিবারের পক্ষ থেকে আইনি সহায়তার জন্য ৯৯৯ নম্বরে ফোন করা হয়। পরে নিয়ামতপুর থানা পুলিশ সাব-রেজিস্ট্রি অফিসে এসে খোঁজাখুঁজি শুরু করে।

লিখিত অভিযোগ সূত্রে আরও জানা যায়, অভিযুক্তরা রফিকুল ইসলামকে বি়ভিন্ন স্থানে ঘোরাঘুরি করে তাঁর কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে নিয়ামতপুর থানা এলাকায় রেখে চলে যায়।

রফিকুল ইসলামের মেয়ে মোসা. কেথি বলেন, ‘ খবর পেয়ে বেলা প্রায় তিনটার দিকে গিয়ে আমি আমার পরিবারের লোকজন বাবাকে থানা সংলগ্ন এলাকায় অসুস্থ অবস্থায় দেখতে পাই। পুলিশের পরামর্শে বাবাকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।’
তিনি তাঁর আমার বাবার কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সুষ্ঠু বিচার দাবী করেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত সানোয়ারের সঙ্গে
মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার কথা (অভিযোগ) অস্বীকার করেন। তিনি দাবি করেন, রফিকুল ইসলামের কাছে তাঁর ৩ লাখ ৭৬ হাজার টাকা পাওনা রয়েছে।

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট