1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

গাজীপুর সিটি কর্পোরেশনের ভূমি রেজিস্ট্রি অফিসের সামনে বেহাল রাস্তা

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার ভূমি রেজিস্ট্রি অফিসের ঠিক সামনের রাস্তার বেহাল অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গর্ত সৃষ্টি হওয়ায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। বর্ষা মৌসুমে এসব গর্তে পানি জমে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে এই রাস্তার দুরবস্থা নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি হলেও কার্যকর কোনো সমাধান আসেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও বাস্তবে রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ চোখে পড়েনি।

এ অবস্থায় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে ব্যতিক্রমী প্রতিবাদে নেমেছেন এলাকাবাসী। ভাঙা রাস্তার গর্তে ধানের চারা রোপণ করে তারা প্রতীকীভাবে দেখিয়ে দিয়েছেন—রাস্তাটি এখন যেন চলাচলের পথ নয়, চাষের জমিতে পরিণত হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “এটা আমাদের কৌতুক নয়, চরম হতাশা থেকে করা প্রতিবাদ। রাস্তা না থাকলে আমরা ধানই লাগাবো।” আরেকজন জানান, দ্রুত সংস্কার না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে রাস্তার টেকসই সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করতে হবে। এখন দেখার বিষয়, এই ব্যতিক্রমী প্রতিবাদের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদৌ কার্যকর পদক্ষেপ নেয় কি না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট