1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

ধামইরহাটে ১৫ কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার 

ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাটে ২৩ ডিসেম্বর আনুমানিক সাড়ে পাঁচটার পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর শিমুলতলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৫৯ এমপি হতে আনুমানিক ২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে নলপুকুর বুড়োল দিঘী নামক এলাকার স্থানীয় লোকজন কর্তৃক দিঘী খনন করার সময় ১টি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি দেখতে পায়।

নিজস্ব সোর্সের মাধ্যমে বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে শিমুলতলী বিওপি কমান্ডার সুবেদার মোঃ তহুরুল ইসলাম এর নেতৃত্বে ৬ সদস্যের একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণের সহায়তায় মূর্তিটি পুকুর থেকে উদ্ধার করে। মূর্তিটির ওজন আনুমানিক ২৭ কেজি ৫৮০ গ্রাম। পরবর্তীতে লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি, অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর দিকনির্দেশনা মোতাবেক অভিজ্ঞ স্বর্ণকার কর্তৃক নাইট্রিক এসিড ও স্বর্ণের পরীক্ষার মাধ্যমে মূর্তিটি অত্যন্ত উচ্চমানের কষ্টি পাথরের মূর্তি বলে প্রতীয়মান হয় ও জুয়েলারী সমিতির অভিজ্ঞ কর্মকারের ভাষ্যমতে জানা যায় উদ্ধারকৃত দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তির মূল্য প্রায় ১৫ কোটি টাকারও বেশী।

নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল অপরাধ কার্যক্রমের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট