1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ ধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ​রৌমারীতে ৩৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধার জয়পুরহাটে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ি খাদে নীলফামারীতে সাপের কামড়ে নিহত এক যুবক ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১ ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনেই ড্রেন থেকে নবজাতক শিশুর মৃত্যু দেহ উদ্ধার  ধামইরহাটে ধারালো হাসুয়ার কোপে এক যুবকের মৃত্যু  

নীলফামারী–২ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করলেন আলমগীর সরকার

নীলফামারী প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

নীলফামারী–২ (সদর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি আলমগীর সরকার।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ’র কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়ন সংগ্রহকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক কাওসার আলী এবং জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক আকতার হোসেন।

এ সময় জেলা বিএনপির সাবেক ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক কাওসার আলী সাংবাদিকদের বলেন, “দলের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে আলমগীর সরকার একজন যোগ্য ও অভিজ্ঞ নেতা। তিনি নির্বাচনে অংশ নিলে ভালো ফল করবেন বলে আমরা আশাবাদী।”

মনোনয়ন সংগ্রহ প্রসঙ্গে আলমগীর সরকার বলেন, “নীলফামারীর পুরো নির্বাচনী এলাকা আমার চেনা ও জানা। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তৃণমূল পর্যায়ে আমার ব্যাপক পরিচিতি রয়েছে। আমি গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দুইবার দায়িত্ব পালন করেছি। এছাড়া নীলফামারী পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে অল্প ব্যবধানে পরাজিত হয়েছিলাম। জনগণের ভালোবাসা ও সমর্থনের বিষয়টি মাথায় রেখেই আসন্ন নির্বাচনে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছি।”

তিনি আরও বলেন, “এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই আমার এই উদ্যোগ।

প্রসঙ্গত, নীলফামারী–২ (সদর) আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব সাইফুল্লাহ রুবেল। তিনি ইতোমধ্যে নির্বাচনী এলাকায় গণসংযোগগ শুরু করেছেন। আসন্নগ নির্বাচনকে কেন্দ্র করে নীলফামারী সদর আসনে রাজনৈতিক তৎপরতা দিন দিন বাড়ছে। আলমগীর সরকারের মনোনয়ন সংগ্রহে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট