1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

টঙ্গীতে একই পোশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক হাসপাতালে

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীর তিলারগাতি এলাকার একটি পোশাক কারখানায় আবারও শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে কনসেপ্ট নিটিং লিমিটেড কারখানার অন্তত অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এর আগে গত মঙ্গলবার একই কারখানায় প্রায় দুই শতাধিক শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনা ঘটে।

কারখানা সূত্রে জানা গেছে, সাপ্তাহিক ছুটির দিন হলেও শুক্রবার সকালে শ্রমিকেরা নিয়মিত সময়েই কাজে যোগ দেন। তবে দুপুরের দিকে কারখানার কয়েকটি বিভাগের শ্রমিক হঠাৎ অসুস্থতা অনুভব করতে শুরু করেন। একপর্যায়ে তাঁদের মাথা ঘোরা, শ্বাসকষ্ট ও বমির উপসর্গ দেখা দেয়। এতে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে কারখানা কর্তৃপক্ষ দ্রুত অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে টঙ্গী পশ্চিম থানাধীন গুটিয়া এলাকার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে।

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নিত্যানন্দ পাল জয় বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একজন শ্রমিক অসুস্থ হওয়ার পর অন্য শ্রমিকেরা আতঙ্কিত হয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তবে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার একই কারখানায় প্রায় দুই শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। কয়েক দিনের ব্যবধানে একই কারখানায় দ্বিতীয়বারের মতো শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনায় শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় কারখানার পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে তদন্তের দাবি জানিয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট