1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

বালুভর্তি ট্রাক ওঠার সঙ্গে সঙ্গে ধসে পড়ল ঝুঁকিপূর্ণ ব্রিজ, যোগাযোগ বিচ্ছিন্ন

লক্ষ্মীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে বালুভর্তি একটি ট্রাক ওঠার সঙ্গে সঙ্গে ঝুঁকিপূর্ণ একটি ব্রিজ ধসে পড়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বশিকপুর ডিএসইউ কামিল মাদ্রাসা সংলগ্ন খোনারবাড়ি দরজায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর থেকে পোদ্দার বাজার–বশিকপুর বাজার সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে ওই এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এ কারণে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রায় ১০ দিন আগে ভারী যান চলাচল নিষিদ্ধ করে ব্রিজের দুই পাশে বাঁশের ব্যারিকেড স্থাপন করা হয়। নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাতের আঁধারে একটি বালুভর্তি ট্রাক ব্রিজটির ওপর ওঠে। এতে মুহূর্তেই ব্রিজটি ধসে পড়ে।
দুর্ঘটনার পর ট্রাকটি ব্রিজের নিচে আটকে যায়। এখনো ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ট্রাকের মালিকপক্ষ গাড়িটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।
বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন,

“ব্রিজটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছিল। ব্যারিকেড থাকা সত্ত্বেও চালক নির্দেশনা অমান্য করেছেন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।”
এদিকে গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ হয়ে পড়ায় বিকল্প সড়ক ব্যবহারের ব্যবস্থা ও দ্রুত ব্রিজ মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট