1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার আদর্শ সাংবাদিকতা: সততা ও সাহসিকতার নাম সাংবাদিক মোঃ বাদল হাওলাদার পাবনা সহ ৬ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ নিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১ বরগুনার তালতলীতে প্রতারক ছেলের ফাঁদে পরে সর্বশান্ত পিতা  রৌমারীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সরকার কৃষিঋণ মওকুফসহ নির্বাচনী উল্লেখযোগ্য প্রতিশ্রুতি গুলোর মধ্যে এটি একটি ,প্রধানমন্ত্রী উদয়পুর ইউনিয়নে বৈশাখ উদযাপন উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের মিলনমেলা ভাসানীর মাজার জিয়ারত করলেন, প্রধানমন্ত্রী

কালাইয়ে বিরল শারীরিক গঠনের শিশু জন্ম, একদিনেই মৃত্যু

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

জয়পুরহাটের কালাই উপজেলার নুনুজ গ্রামে এক বিরল শারীরিক গঠনের শিশু জন্ম নেওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জন্মের মাত্র একদিন পরই শিশুটির মৃত্যু হয়। দুঃখজনক বিষয় হলো, এর আগেও একই মায়ের গর্ভে একই ধরনের শারীরিক বৈশিষ্ট্যসম্পন্ন একটি সন্তানের জন্ম হয়েছিল বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নুনুজ গ্রামের বাসিন্দা বাবুল হোসেনের স্ত্রী গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে স্বাভাবিকভাবে শিশুটির জন্ম দেন। প্রসবটি কোনো হাসপাতাল বা ক্লিনিকে নয়, বাড়িতেই হয়। জন্মের পরপরই শিশুটির শারীরিক গঠনে চরম অস্বাভাবিকতা ধরা পড়ে। শিশুটির চোখ, কান ও নাক ছিল না। শরীরের গঠন ছিল চর্বির মতো নরম এবং বিভিন্ন স্থানে লালচে দাগ দেখা যায়।
খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের পক্ষ থেকে চিকিৎসার চেষ্টা করা হলেও জন্মের একদিন পর শনিবার শিশুটি মারা যায়।

শিশুটির বাবা বাবুল হোসেন জানান, কয়েক বছর আগেও তার স্ত্রীর গর্ভে একই ধরনের শারীরিক বৈশিষ্ট্যসম্পন্ন একটি সন্তানের জন্ম হয়েছিল, যেটিও মাত্র একদিন বেঁচে ছিল। সে সময় চিকিৎসাগত কোনো বিস্তারিত পরীক্ষা বা পরামর্শ নেওয়া হয়নি। ওই ঘটনার পর তাদের একটি সুস্থ কন্যাসন্তান জন্ম নেয়। তিন বছর পর পুনরায় সন্তান ধারণ করলে আবারও একই ধরনের অস্বাভাবিক শিশুর জন্ম হয়।

তিনি আরও জানান, এ ধরনের সন্তানের জন্ম হওয়ায় অনেক মানুষ ভয় পায় এবং বিষয়টি তাদের জন্য মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।

চিকিৎসকদের মতে, জেনেটিক ত্রুটি, গর্ভকালীন স্বাস্থ্যঝুঁকি, অপুষ্টি কিংবা নিয়মিত চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার অভাবের কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে। তারা বলেন, গর্ভধারণের আগে এবং গর্ভকালীন সময়ে নিয়মিত চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা অত্যন্ত জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট