1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

গাজীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে ইমরান বেকারীকে ১ লক্ষ টাকা জরিমানা

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ইমরান বেকারী নামক এক প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে মহানগরের কোনাবাড়ী থানাধীন জেলখানা রোড এলাকায় বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ক্রিম রোল, রুটি সহ বিভিন্ন পণ্য তৈরি করার অপরাধে এ জরিমানা করা হয়।

অভিযানে খাদ্যদ্রব্যে ক্ষতিকর রাসায়নিক ও নিষিদ্ধ উপকরণের ব্যবহার পরিলক্ষিত হয়। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদের সঠিক তথ্য সংরক্ষণে অবহেলা পাওয়ায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন। তিনি বলেন, জনস্বাস্থ্য রক্ষায় এবং ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিতে এ ধরনের তদারকিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় তিনি ব্যবসায়ীদেরকে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে মানসম্মত পণ্য উৎপাদনের আহ্বান জানান। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন উপ-পরিদর্শক (এসআই) অরুবা সুলতানার নেতৃত্বে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট