1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

নিয়ামতপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে দুঃস্থ, অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নিয়ামতপুর সদর ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ৮০ জন শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম রতন উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, শীতের এই কনকনে সময়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবানদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা রাজু আহমেদ, সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, সংরক্ষিত আসনের মহিলা সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রশাসনিক কর্মকর্তা রাজু আহমেদ জানান, এই শীতবস্ত্রগুলো তাঁরা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের মাধ্যমে পেয়েছেন। আজকে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ৮০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন। এর আগে গত মঙ্গলবার ৩০ জনকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট