1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

নিয়ামতপুরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক যোগে বই বিতরণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুর উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক স্তরের বিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১লা জানুয়ারি) সকালে সারাদেশের ন্যায় উপজেলার সব বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ কার্যক্রম শুরু হয়। সরকারি নির্দেশনা থাকায় এ বছর অনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়েছে।

সকালে উপজেলার নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিক্ষকদের হাত থেকে বই নিচ্ছে। বই বিতরণের সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর সহকারী উপজেলা শিক্ষা অফিসার এ্যাডওয়ার্ড বিনত সরেন ও শফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মো. আব্দুলাহ জানায়,
‘বছরের শুরুতে নতুন বই পেয়ে ভালো লাগছে।
আমি সবগুলো বই পেয়েছি।’
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নুসাইবা ইসলাম জানায়, বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে খুব ভালো লাগছে। এজন্য বর্তমান সরকারকে অনেক ধন্যবাদ জানাই।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, বছর শুরুতেই শিক্ষার্থীদের সবগুলো বই দিতে পেরে খুব ভালো লাগছে। প্রতিবছরের মতো এবছর কোনো আনুষ্ঠানিকতা নাই। সরকারি নির্দেশনা মোতাবেক অনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানের চাহিদা অনুসারে মোটামুটি সব বিষয়ের বই পাঠানো হয়েছে। আজকে সেগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে বিতরণ করা হয়েছে। অল্প সংখ্যক বই পাঠানো বাকি রয়েছে সামনে সপ্তাহে সেগুলো বিদ্যালয়গুলোতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট