1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  পরকীয়ার সন্দেহে জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ,ঘাতক স্বামী গ্রেফতার বরিশালে আ’লীগ নেতা ও সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে ভূমি দস্যুতার অভিযোগ রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ ধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ​রৌমারীতে ৩৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধার জয়পুরহাটে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ি খাদে নীলফামারীতে সাপের কামড়ে নিহত এক যুবক ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড

নওগাঁ-১ আসনে মনোনয়ন দাখিলকারী অর্ধেক প্রার্থী একই উপজেলার বাসিন্দা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

নওগাঁ- ১(নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা অর্ধেক প্রার্থীর বাড়ি একই উপজেলায়। জেলার নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলা নিয়ে নওগাঁ -১ আসন গঠিত। গত ২৯ ডিসেম্বর সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র থেকে এ তথ্য জানা গেছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলাম আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র হিসেবে মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁর মধ্যে চারজনই নিয়ামতপুর উপজেলার বাসিন্দা। নিয়ামতপুর নওগাঁ জেলার মধ্যে আয়তনে সবচেয়ে বড় উপজেলা।
প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন ।

তিনি নিয়ামতপুর উপজেলার রাউতাড়া গ্রামের বাসিন্দা। একই গ্রামের মন্ডলপাড়ার বাসিন্দা স্বতন্ত্র প্রার্থী মো. সোহরাব হোসেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডা. মো. ছালেক চৌধুরী। তিনি উপজেলার বালাহৈর গ্রামের বাসিন্দা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরও মনোনয়ন জমা দিয়েছেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. নূরুল ইসলাম। তিনি উপজেলার ছাতড়া গ্রামের বাসিন্দা।

অন্য চারজন প্রার্থীর মধ্যে দুজনের বাড়ি পোরশা উপজেলায় ও দুজনের বাড়ি সাপাহার উপজেলায়।
নওগাঁ জেলা নির্বাচন কার্যালয় হতে জানা গেছে,
নওগাঁ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৩৭৭ জন। নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৬৮৪ জন আর হিজড়া ভোটার রয়েছেন চারজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট