1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

নিয়ামতপুর প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর কবীরের পিআরএল (অবসরোত্তর ছুটি) জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় শোক দিবস হওয়ায়

বিদায় জনিত কোনো আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়নি। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের অফিসকক্ষে অনুষ্ঠানিকভাবে এ বিদায় সংবর্ধানার আয়োজন করা হয়।

বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে বিশেষ সম্মান, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। এসময় উপস্থিত শিক্ষক-কর্মচারীদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সব শিক্ষক- কর্মচারীরা প্রিয় শিক্ষককে জড়িয়ে ধরে অঝোরে কাঁদতে থাকেন।

প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবীর বিদায়ী বক্তব্যে বলেন, ৩০ বছর আগে যখন এখানে এসেছিলাম, তখন আমি ছিলাম এক যুবক। আজ যখন ফিরে যাচ্ছি, তখন জীবনের অনেকটা সময় পেছনে ফেলে এসেছি। এই দীর্ঘ পথচলায় ছাত্র-ছাত্রীরাই ছিল আমার অক্সিজেন। আমি সশরীরে বিদায় নিচ্ছি ঠিকই, কিন্তু আমার আদর্শ ও ভালোবাসা এই চত্বরেই রয়ে যাবে।

সহকর্মীরা তাঁদের বক্তব্যে বলেন, ” জাহাঙ্গীর কবীর স্যার কেবল একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন একজন বটবৃক্ষ সমতুল্য এবং এই প্রতিষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ। ৩০ বছর ধরে তাঁর সময়নিষ্ঠা ও আদর্শ আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট