1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

জুলাই যোদ্ধা সুরভী দুদিনের রিমান্ডে

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে তাকে গাজীপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করা হলে বিচারক তার দুই দিন রিমান্ড মঞ্জুর করেন। এদিকে, তাকে রিমান্ডে নেয়ার প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতা-কর্মীরা। গাজীপুর আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে তারা এ বিক্ষোভ শুরু করেন।

এনসিপির নেতাকর্মীরা বলেন, জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে মুক্তি না দেওয়া হলে সারাদেশে বিক্ষোভ চলমান থাকবে। তাহরিমা জান্নাত সুরভী আমাদের সাথে জুলাই যোদ্ধা ছিলেন।

আইনজীবী আসাদুজ্জামান বলেন, জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ ভুয়া। তবে, আদালত সম্পূর্ণ বিষয়ে আমলে নিয়েছেন। এসময় তিনি জুলাই যুদ্ধাদের আদালত-কে অবমাননা না করার জন্য অনুরোধ জানান।

এর আগে চাঁদাবাজি, মামলা-বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে গত ২৪ ডিসেম্বর গাজীপুরের টঙ্গীতে নিজ বাসা থেকে তুলে নেয় পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে প্রতারণার মামলাটি করেছিলেন একটি জাতীয় দৈনিকে কর্মরত একজন মাল্টিমিডিয়া রিপোর্টার।

বিপুল পরিমাণ চাঁদাবাজির অভিযোগের কারণে প্রথমে বিষয়টি নিয়ে কেউ মুখ খুলতে না চাইলেও ধীরে ধীরে বের হতে থাকে ঘটনার প্রকৃত চিত্র। এ নিয়ে মুখ খুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট