1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  পরকীয়ার সন্দেহে জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ,ঘাতক স্বামী গ্রেফতার বরিশালে আ’লীগ নেতা ও সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে ভূমি দস্যুতার অভিযোগ রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ ধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ​রৌমারীতে ৩৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধার জয়পুরহাটে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ি খাদে নীলফামারীতে সাপের কামড়ে নিহত এক যুবক ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড

বহিষ্কারদেশ প্রত্যাহারঃ ঝালকাঠিতে ফুলেল শুভেচ্ছায় মহিলাদল নেত্রী মুক্তার ফেরা

ঝালকাঠি প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর ঝালকাঠি জাতীয়তাবাদী মহিলাদলের সাংগঠনিক সম্পাদক শারমিন লেলিন মুক্তাকে ফুলেল শুভেচ্ছা ও আনন্দ শোভাযাত্রার মাধ্যমে বরণ করে নিয়েছে দলীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার ৮ জানুয়ারি বিকেল ৩.৪৫ মিনিটে ঢাকা থেকে ঝালকাঠিতে পৌঁছালে জেলা ও উপজেলা মহিলাদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তাকে বহনকারী গাড়িবহরটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়।

এর আগে ৫ আগস্ট পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কার করেছিল। পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ ডিসেম্বর কেন্দ্রীয় সিদ্ধান্তে তাকে তার স্বীয় পদে পুনর্বহাল করা হয়।

নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন পর বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে শারমিন লেলিন মুক্তা ন্যায়ের স্বীকৃতি পেয়েছেন। তিনি সবসময় দলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থেকে ত্যাগী নেত্রী হিসেবে পরিচিত ছিলেন।

শারমিন লেলিন মুক্তা বলেন, “দলের প্রতি আমার বিশ্বাস ও ভালোবাসা কখনো কমেনি। আজকের এই ভালোবাসা আমাকে আরও বেশি শক্তি ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার প্রেরণা দিচ্ছে। এ সময় জেলা বিএনপি ও মহিলাদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট