1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

টঙ্গীতে বিএনপি নেতার ওপর হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার বিকেলে ঘোড়াশাল–কালীগঞ্জ আঞ্চলিক সড়কের টঙ্গীর টিঅ্যান্ডটি বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনটি আয়োজন করেন অবিভক্ত টঙ্গী থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও টঙ্গী ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আইয়ুব আলীর সমর্থকেরা। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার, বিএনপি নেতা নবীন হোসেন, কাওসার হোসেনসহ ৪৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

মানববন্ধনে বক্তব্যে আইয়ুব আলী অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর টিঅ্যান্ডটি এলাকায় আব্বাস আলী ও তাঁর ছেলেরা লুটপাটের একটি চক্র গড়ে তুলেছেন। এসব অনিয়মের প্রতিবাদ করায় তাঁকে টার্গেট করা হয়। সম্প্রতি তাঁর বাসায় চুরির ঘটনায় স্থানীয় লোকজন চোরচক্রের এক সদস্যকে আটক করে। পরে পুলিশের সহায়তায় আব্বাস আলীর গুদাম থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনি মামলা করেন।

আইয়ুব আলী আরও বলেন, বুধবার দুপুরে মামলার কাজে আদালতে যাওয়ার পর ফেরার পথে আব্বাস আলী ও তাঁর ছেলেরা তাঁর ওপর হামলা চালান। একপর্যায়ে তাঁর গাড়ি থামিয়ে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। গাড়িচালকের উপস্থিত বুদ্ধিতে তিনি প্রাণে রক্ষা পান।

এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত আব্বাস আলী, তাঁর ছেলে রাকিবসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট